হোয়াটসঅ্যাপেই মিলবে পিএফের সব তথ্য! ইপিএফও সদস্যদের কী করতে হবে জানুন

Published on:

Published on:

EPFO WhatsApp channel started type hello and get all information related to Provident Fund
Follow

বাংলা হান্ট ডেস্কঃ হোয়াটসঅ্যাপের (EPFO WhatsApp Channel) মাধ্যমেই এবার পাওয়া যাবে পিএফের যাবতীয় তথ্য। সদস্যদের জন্য নতুন পরিষেবা চালু করল কর্মচারী ভবিষ্যনিধি সংগঠন তথা ইপিএফও (EPFO)। সংস্থার তরফে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে একথা জানানো হয়েছে। এই সুবিধা কীভাবে পাওয়া যাবে, সদস্যদের কী করতে হবে জেনে নিন।

হোয়াটসঅ্যাপেই পিএফের সব তথ্য | (EPFO WhatsApp Channel)

সম্প্রতি ইপিএফও নিজস্ব হোয়াটসঅ্যাপ চ্যানেল চালু করেছে। এবার থেকে শুধু ‘হ্যালো’ লিখলেই সংস্থার সদস্যরা তাঁদের পিএফ অ্যাকাউন্ট ব্যালেন্স থেকে শুরু করে নানা তথ্য পেয়ে যাবেন। পাশাপাশি এই চ্যানেলের মাধ্যমে ইপিএফওর অন্যান্য নানা জরুরি পরিষেবা সহ যাবতীয় নতুন আপডেট জানতে পারবেন সদস্য, কর্মী ও পেনশনভোগীরা।

আরও পড়ুনঃ ‘আমি পদত্যাগ করতে তৈরি’! পরিবারের উপর আঘাত এলে ছেড়ে কথা না বলার হুঁশিয়ারি রেখা পাত্রের

হোয়াটসঅ্যাপের মাধ্যমে পিএফের যাবতীয় তথ্য পেতে গেলে প্রথমে ইপিএফওর রেজিস্টার্ড হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে সেখানে হ্যালো লিখতে হবে। নিজের রেজিস্টার্ড মোবাইল নম্বরে ইপিএফও মেসেজ পাওয়ার অপশনও বেছে নেওয়া যাবে।

কোনও ব্যক্তি হোয়াটসঅ্যাপ চ্যানেলে মেসেজ পাঠানোর পর প্রথমে দেখা হবে সেটি ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর বা UAN এর সঙ্গে লিঙ্কড রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে পাঠানো হয়েছে কিনা। মেসেজ যাচাই হয়ে গেলে প্রেরকের সামনে স্থানীয় ভাষায় সহজ মেনু খুলে যাবে। সেখান থেকে তিনি বিকল্প নির্বাচন করতে পারবেন। এরপর এআই চ্যাটবট সরাসরি বা সংস্থার ডেটাবেস চেক করে ওই প্রশ্নের উত্তর দেবে।

EPFO WhatsApp channel

ইপিএফও হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে ইপিএফওর নানা পরিষেবা সংক্রান্ত তথ্য পাওয়া যাবে। সদস্যরা তাঁদের পিএফ অ্যাকাউন্টের ব্যালেন্স জানতে পারবেন। পাশাপাশি শেষ পাঁচটি লেনদেনের তথ্য এবং ইপিএফওর অধীন করা কোনও দাবির স্ট্যাটাসও চেক করা যাবে।

ইপিএফওর তরফে সদস্যদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে। এর জন্য সংস্থার পোস্টে একটি কিউআর কোড দেওয়া হয়েছে। সেটি স্ক্যান করে সদস্যরা সরাসরি চ্যানেলে যুক্ত হতে পারবেন। পাশাপাশি লিঙ্কের মাধ্যমেও এই ইপিএফওর হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হওয়া যাবে।