বাংলাহান্ট ডেস্ক : দেশের মানুষের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ সরকারি নথি আধার কার্ড (Aadhaar)। সরকারি কাজে তো বটেই, অন্যান্য আরও বিভিন্ন প্রয়োজনে দরকার হয় এই নথি। নতুন সিম কার্ড, ব্যাঙ্কে নতুন অ্যাকাউন্ট, হোটেল বুকিং সবেতেই দরকার হয় আধার। তবে সবসময় তো আধার কার্ড সঙ্গে নিয়ে ঘোরা সম্ভব নয়। হঠাৎ করে আধারের প্রয়োজন পড়লে তখন?
হোয়াটসঅ্যাপেই ডাউনলোড হবে আধার (Aadhaar)
হঠাৎ করে আধারের দরকার পড়লে তখন ফের UIDAI এর সাইটে গেলে অনেকটা সময় লেগে যায়। তবে এখন কেন্দ্রীয় সরকারের MyGov পরিষেবার আওতায় হোয়াটসঅ্যাপে আধার কার্ড ডাউনলোড করা যাবে। কিন্তু কীভাবে? ধাপে ধাপে জেনে রাখুন প্রক্রিয়া।

প্রথম ধাপ কী: এর জন্য প্রথমেই ভারত সরকারের MyGov হেল্পডেস্ক নম্বর +৯১ ৯০১৩১৫১৪১৫ নিজের মোবাইলের কনট্যাক্ট লিস্টে সেভ করুন। এবার হোয়াটসঅ্যাপ খুলে ওই সেভ করা কনট্যাক্টের চ্যাট বক্সে গিয়ে লিখুন ‘Namaste’ অথবা ‘Hi’। মেসেজটি পাঠানোর পর নম্বর থেকে একটি অটো রিপ্লাই আসবে। সেখানে দুটি অপশন দেখা যাবে CoWIN Services এবং DigiLocker Services।
আরও পড়ুন : টিকিটের খরচ মোটে ১১০ টাকা, হাওড়া থেকে পুরী যাওয়ার এই সস্তা উপায়টা জানেন?
দরকার রেজিস্টার্ড মোবাইল নম্বর: আধার কার্ড ডাউনলোড করতে চাইলে ক্লিক করুন DigiLocker Services অপশনে। এরপর ডিজিলকার অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে। অ্যাকাউন্ট না থাকলে বানিয়ে নিন। এরপর দিতে হবে ১২ সংখ্যার আধার নম্বর। আধারের (Aadhaar) সঙ্গে লিঙ্ক থাকা মোবাইল নম্বরেই পাঠানো হবে একটি ওটিপি। সেই ওটিপি দিতে হবে চ্যাটে। ওটিপি ভেরিফাই হলেই ডিজিলকার অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত সব নথির একটি তালিকা দেখা যাবে স্ক্রিনে। ওই তালিকা থেকে আধার কার্ড বেছে নিলে কয়েক সেকেন্ডের মধ্যে হোয়াটসঅ্যাপে ডাউনলোড হয়ে যাবে আধার কার্ড।
আরও পড়ুন : Zomato-তে খাবার অর্ডার করেন? ‘এই’ কাজটি করলেই কাটবে অতিরিক্ত চার্জ
হোয়াটসঅ্যাপে আধার কার্ড ডাউনলোড করার জন্য বর্তমান মোবাইল নম্বরের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক থাকাটা জরুরি। এভাবে সহজেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে ডাউনলোড করে নেওয়া যাবে আধার কার্ড।













