মাসের শুরুতেই ছুটির ধামাকা! অক্টোবরে সরকারি কর্মীদের পোয়া বারো, রইল হলিডে লিস্ট

Published on:

Published on:

Government holiday for State Government employees in October 2026 beginning
Follow

বাংলা হান্ট ডেস্কঃ অক্টোবর মাসে দুর্গাপুজো, লক্ষ্মীপুজো উপলক্ষে এমনিতেই একটানা অনেকদিনের ছুটি (Government Holiday) পাবেন রাজ্য সরকারি কর্মীরা (State Government Employees)। এবার সেই ছুটির তালিকা আরও একটু লম্বা হল। আগামী মাসের শুরুতেই উপনির্বাচনের কারণে একটানা পাঁচদিন অফিস-কাছারি বন্ধ থাকবে। আগেভাগেই হলিডে লিস্ট প্রকাশ করেছে রাজ্য সরকার।

অক্টোবরের শুরুতেই টানা পাঁচদিন ছুটি | (Government Holiday)

আগামী ২ অক্টোবর থেকে ৬ অক্টোবরের মধ্যে একটানা পাঁচদিন সরকারি অফিস, স্কুল, কলেজ বন্ধ থাকতে পারে। তবে এই লম্বা ছুটি শুধুমাত্র নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের সরকারি কর্মী ও ছাত্রছাত্রীরা পাবেন। কারণ আগামী ৬ অক্টোবর এই দুই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে।

আরও পড়ুনঃ হোয়াটসঅ্যাপেই মিলবে পিএফের সব তথ্য! ইপিএফও সদস্যদের কী করতে হবে জানুন

২ অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে রাজ্যের সব সরকারি অফিস, স্কুল ও কলেজে ছুটি থাকবে। এরপর শনিবার ও রবিবার সরকারি অফিসে সাপ্তাহিক ছুটি রয়েছে। স্কুল, কলেজ অবশ্য শনিবার অর্ধদিবস খোলা থাকবে।

এরপর ৬ অক্টোবর (মঙ্গলবার) বিধানসভা উপনির্বাচনের কারণে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। অর্থ দফতরের অডিট শাখার তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের অধীন থাকা সরকারি দফতর, কর্পোরেশন, বোর্ড, সংস্থা, পুরসভা সহ স্থানীয় সংস্থা এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ছুটি থাকবে।

পাশাপাশি যেসব সরকারি অফিস বা শিক্ষা প্রতিষ্ঠান ভোটগ্রহণ কেন্দ্র, সেক্টর অফিস বা ডিস্ট্রিবিউশন কাম রিসেপশন সেন্টার হিসেবে ব্যবহৃত হবে সেগুলির ক্ষেত্রে উপনির্বাচনের আগের দিন তথা ৫ অক্টোবর স্থানীয় ছুটি ঘোষণা করতে পারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নির্বাচন কমিশনের প্রেস নোট (৭ সেপ্টেম্বর) অনুসারে, নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রে ৬ অক্টোবর উপনির্বাচন হবে। প্রত্যেক ভোটার যাতে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেই কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া বিজ্ঞপ্তিতে আরও বলা বলা হয়েছে, ওই বিধানসভা কেন্দ্রের ভোটার কোনও ব্যক্তি যদি ওই কেন্দ্রের বাইরে কোথাও কর্মরত থাকেন, তাহলে তিনিও ভোটের দিন সবেতন ছুটির সুবিধা পাবেন। ক্যাজুয়াল কর্মীরাও এই সুবিধা থেকে বঞ্চিত হবেন না।

এখানেই শেষ নয়! ওই এলাকার দোকান, শিল্প প্রতিষ্ঠান ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলিতে ভোটের দিন কর্মীদের সবেতন ছুটি দেওয়ার বিষয়ে শ্রম দফতরের তরফে আলাদা নির্দেশিকা জারি করা হবে। কোনও কারণে যদি পুনর্নির্বাচন হয়, তাহলেও শ্রমিক ও কর্মীদের ভোটাধিকার প্রয়োগের জন্য একই ধরণের ছুটির সুযোগ দেওয়া হবে।

government holiday(15)

এছাড়া ভোটগ্রহণ যদি গভীর রাত অবধি চলে ও রিসেপশন সেন্টার থেকে ভোটকর্মীদের দেরিতে ছাড়া হয়, তাহলে পরের দিন তথা ৭ অক্টোবর তাঁদের পক্ষে কাজে যোগ দেওয়া কঠিন হতে পারে। এই ধরণের পরিস্থিতি সৃষ্টি হলে নির্দেশিকায় যোগ্য কর্মীদের বিশেষ ছুটি দেওয়ার সুযোগও রাখা হয়েছে।

অক্টোবর মাসের মাঝামাঝি নাগাদ থেকে সরকারি কর্মীদের পুজোর ছুটি শুরু হবে। তা লক্ষ্মীপুজো অবধি চলবে। তবে তার আগেই বহু সরকারি কর্মী একটানা পাঁচদিন ছুটি পেতে পারেন। সেই বিষয়েই রাজ্যের তরফে বিশদে জানানো হল।