বাংলাহান্ট ডেস্ক : উৎসবের মরশুম আসন্ন। এই সময়ই সবথেকে বেশি ভিড় হয় ট্রেনে (Indian Railways)। বহু মানুষ এই সময় ঘুরতে যান, পুজোয় বাড়িও ফেরেন অনেকে। তাই এই চাহিদার সময় যাত্রীদের ভিড় সামাল দিতে কয়েকটি ট্রেনের চলাচলের মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত নিল দক্ষিণ পূর্ব রেল। তিনটি গুরুত্বপূর্ণ রুটে বিশেষ ট্রেন চলাচলের মেয়াদ বাড়ানো হয়েছে বলে খবর।
কোন কোন ট্রেনের (Indian Railways) চলাচলের মেয়াদ বৃদ্ধি
রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, ঝাড়খণ্ড ও দিল্লি সংযোগকারী ০২৮৭৭ রাঁচি-আনন্দ বিহার টার্মিনাল স্পেশ্যাল ট্রেন ৩ অক্টোবর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত প্রতি শনিবার চলবে। ০২৮৭৮ আনন্দ বিহার টার্মিনাল-রাঁচি স্পেশ্যাল ৪ অক্টোবর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত প্রতি রবিবার চলবে।

দেখে নিন টাইম টেবিল: নজর দেওয়া হয়েছে দক্ষিণ ভারতের দিকেও। ০৮০৪৫ শালিমার-চারলাপল্লী স্পেশ্যাল ২ অক্টোবর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত প্রতি শুক্রবার চলবে। ফিরতি পথে ০৮০৪৬ চারলাপল্লী-শালিমার স্পেশ্যাল ৩ অক্টোবর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত প্রতি শনিবার চলবে।
আরও পড়ুন : Zomato-তে খাবার অর্ডার করেন? ‘এই’ কাজটি করলেই কাটবে অতিরিক্ত চার্জ
উৎসবের মরশুমে বাড়ল ট্রেন: পশ্চিম ভারতের ক্ষেত্রে ০৮৬১১ সাঁতরাগাছি-আজমের স্পেশ্যাল (Indian Railways) ১২ অক্টোবর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত প্রতি সোমবার চলবে। ফিরতি পথে ০৮৬১২ আজমের-সাঁতরাগাছি স্পেশ্যাল ১৫ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রতি বৃহস্পতিবার চলবে।
আরও পড়ুন : লাগবে না UIDAI, হোয়াটসঅ্যাপেই ডাউনলোড হবে আধার, ধাপে ধাপে রইল প্রক্রিয়া
উৎসবের মরশুমে ট্রেনের টিকিটের চাহিদা থাকে মারাত্মক। এমতাবস্থায় যাত্রীদের ভিড় সামাল দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে দক্ষিণ পূর্ব রেলের তরফে।













