গুজরাটের ইলিশই চেটেপুটে খাচ্ছে বাংলাদেশ, কত দাম চলছে ঢাকা-চাঁদপুরের বাজারে?

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : পুজোর আগে সাধারণত বাংলাদেশের ইলিশ (Hilsa) আসার অপেক্ষায় থাকেন এপার বাংলার ভোজনরসিকরা। কিন্তু এবার হয়ে গিয়েছে উলটপুরাণ। ভারত থেকে রূপোলি শষ্য গিয়েছে বাংলাদেশে। হাওড়ার মাছ বাজার থেকে টন টন গুজরাটি ইলিশ পৌঁছে যাচ্ছে বাংলাদেশে। এ বছরই প্রথম বার ভারত থেকে ইলিশ গেল বাংলাদেশে।

ভারত থেকে ইলিশ (Hilsa) যাচ্ছে বাংলাদেশে

বাংলাদেশের ইলিশের চাহিদা বরাবরই তুঙ্গে ভোজনরসিকদের মধ্যে। পদ্মার ইলিশ ঢুকলেই ভিড় উপচে পড়ে পাইকারি বাজারগুলিতে। কিন্তু এবছর ছবিটা সম্পূর্ণ উলটো। জানা যাচ্ছে, বাংলাদেশে প্রয়োজনের তুলনায় এবার অনেক কম ইলিশ ধরা পড়েছে। পরিমাণ এতই কম যে ভারতে রফতানি দূর অস্ত, নিজের দেশের মানুষের পাতেই উঠছে না ইলিশ। বাধ্য হয়ে তাই পড়শির শরণাপন্ন বাংলাদেশ।

Gujrati hilsa price rise in Bangladesh

কত ইলিশ রফতানি: ভারতের গুজরাটের ইলিশ যাচ্ছে বাংলাদেশে। গুজরাটের ডিম সহ ইলিশ মাছ বিক্রি হচ্ছে ওপার বাংলায়। গত ২ মাসে গুজরাট থেকে ৫০০ মেট্রিক টন ইলিশ গিয়েছে বাংলাদেশে। জানা যাচ্ছে, ভারতবর্ষের গুজরাটের ভারুচ বন্দর এবং হাওড়া পাইকারি মাছ বাজার থেকে কয়েকশো মেট্রিক টন ইলিশ আমদানি করেছে বাংলাদেশের মাছ ব্যবসায়ীরা। কিছুদিনের মধ্যে আরও ১৫০-২০০ মেট্রিক টন ইলিশ যাচ্ছে বাংলাদেশে।

আরও পড়ুন : ‘কনে দেখা আলো’ শেষ হতে না হতে নতুন কাজের সুযোগ, এবার কোন সিরিয়ালে দেখা যাবে ‘লাজু’ সাইনাকে?

কত দাম উঠেছে: হাওড়া হোলসেল ফিস মার্কেট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি বলেন, এবছর আগেই কয়েকশো মেট্রিক টন ইলিশ (Hilsa) গিয়েছে বাংলাদেশে। এখানকার চাহিদা মিটিয়েই তবে ওপার বাংলায় রফতানি হচ্ছে। কত দামে বিক্রি হচ্ছে বাংলাদেশে? জানা যাচ্ছে, এখানে যে ইলিশের দাম ৩০০-৪০০ টাকা, বাংলাদেশে সেটির দাম ৬০০ টাকা।

আরও পড়ুন : পুজোর জন্য বড় ধামাকা রেলের, আরও ৩ জোড়া স্পেশ্যাল ট্রেনের ঘোষণা, জেনে রাখুন রুট

এতদিন বোয়াল, রুই, ট্যাংরা, পার্ষে এসব মাছ যেত বাংলাদেশে। এবার প্রথম গেল ইলিশ (Hilsa)। ডিমভরা ইলিশের স্বাদ কম হলেও চট্টগ্রাম, সিলেটে এই ইলিশের চাহিদাই বেশি। আর গুজরাটে মেলে ডিমভরা ইলিশ। তাই ভারতের এই পশ্চিমের রাজ্যকে বেছে নিয়েছে বাংলাদেশ।