প্রশাসনের অনুমতি নেই, শেষ ভরসা আদালত! বামেদের বিশ্বকর্মা পুজোয় হাইকোর্টের বড় নির্দেশ

Published on:

Published on:

Calcutta High Court issues major directive regarding CITU's Vishwakarma Puja
Follow

বাংলা হান্ট ডেস্ক : বিশ্বকর্মা পুজোর অনুমতি ঘিরে জটিলতা। শেষ পর্যন্ত হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হল বাম শ্রমিক সংগঠন CITU-কে। সংগঠনের পুজো আয়োজনের পথে প্রশাসনিক অনুমতি না মেলায় কলকাতা হাইকোর্টে মামলা করা হয়। মঙ্গলবার সেই মামলার শুনানিতে CITU-র পুজো করার পথ কার্যত পরিষ্কার করে দিল আদালত।

বামেদের বিশ্বকর্মা পূজা নিয়ে কী জানাল হাইকোর্ট (Calcutta High Court)?

ঘটনার সূত্রপাত পূর্ব মেদিনীপুরের শিল্পাঞ্চল হলদিয়ায়। আগামী শুক্রবার বিশ্বকর্মা পুজো উপলক্ষে IOC গেটের সামনে অনুষ্ঠান করার পরিকল্পনা ছিল CITU-র। সংগঠনের বক্তব্য, সংশ্লিষ্ট বন্দর কর্তৃপক্ষের কাছ থেকে পুজোর জন্য অনুমোদন পাওয়া গেলেও রাজ্য পুলিশের তরফে অনুমতি দেওয়া হয়নি। ফলে পুজো আয়োজন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।

এই পরিস্থিতিতেই হাইকোর্টে মামলা করে CITU। মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চে বিষয়টির শুনানি হয়। শুনানির পর আদালত পুজো আয়োজনের অনুমতি দেওয়ার নির্দেশ দেয়। পুলিশের সংশ্লিষ্ট আধিকারিককে ২৪ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় অনুমোদনের ব্যবস্থা করতে বলা হয়েছে।

মামলার শুনানিতে CITU-র হয়ে সওয়াল করেন আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “এটাই রাজ্য সরকারের দ্বিচারিতা। রাজ্যের মুখ্যমন্ত্রী একদিকে বলেছেন যাতে বামেরা নবান্নে গিয়ে পুষ্পাঞ্জলি দেয়। অন্যদিকে, হলদিয়াতে শুভেন্দুবাবুর পুলিশ অনুমতি দিচ্ছে না কারণে এই পুজোয় CITU যুক্ত বলে। এটা তো দ্বিচারিতা। ধর্ম পালন সাংবিধানিক অধিকার। আমরা হাইকোর্টের দ্বারস্থ হই। বিচারপতি সৌগত ভট্টাচার্য মামলা শুনে IC-কে নির্দেশ দেন ২৪ ঘণ্টার মধ্যে পুজো অনুমতি দিতে হবে। কিন্তু প্রশ্ন হল, একদিকে রাজ্যের প্রশাসন পুজো করার জন্য এত কিছু বলছে, অন্যদিকে সেই পুজো করার জন্যই অনুমতি নিতে হচ্ছে।”

Calcutta High Court issues major directive regarding CITU's Vishwakarma Puja

আরও পড়ুন :নন্দীগ্রাম-রেজিনগরে সংখ্যালঘু ভোট টানতে বড় বার্তা, কী বললেন মুখ্যমন্ত্রী?

আইনি নির্দেশের ফলে শুক্রবার নির্ধারিত কর্মসূচি অনুযায়ী CITU-র বিশ্বকর্মা পুজো আয়োজনের ক্ষেত্রে আর প্রশাসনিক বাধা থাকার কথা নয়। তবে পুজোর অনুমতি নিয়ে তৈরি হওয়া এই ঘটনা ইতিমধ্যেই রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। বিশেষ করে ধর্মীয় অধিকার এবং প্রশাসনিক অনুমতির প্রশ্নকে সামনে রেখে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়েছে বাম শিবির।