বাংলা হান্ট ডেস্ক: আজকের রাশিফল (Ajker Rashifal)-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি। এছাড়াও, সতর্ক হওয়া যায় আসন্ন বিপদ থেকেও। তাই, জেনে নিন কেমন যাবে আপনার দিনটি।
দেখে নিন আজকের রাশিফল (Ajker Rashifal):
মেষ রাশি: পরিবারের সদস্যদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। এর ফলে আপনি একাকীত্বের অনুভূতি কাটিয়ে উঠতে পারবেন। ভবিষ্যতের কথা মাথায় রেখে অযথা অর্থব্যয়ের বদভ্যাস পরিত্যাগ করে সঠিকভাবে অর্থ সঞ্চয়ের প্রতি মনোযোগী হন। প্রিয়জনদের কাছ থেকে আজ আপনি উপহার পেতে পারেন এবং তাঁদের আপনি উপহার দিতেও পারেন। প্রেমের জীবনে আপনাকে সতর্ক থাকতে হবে। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। আপনি আজ নিজের চেহারা এবং ব্যক্তিত্ব ঠিক করার জন্য অনেকটা সময় পাবেন। অর্ধাঙ্গিনীর কোনও আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে দু’পায়ের পাতায় কালো এবং সাদা রঙের সুতো বাঁধুন।
বৃষ রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। কোনও দীর্ঘমেয়াদী বিনিয়োগ অবশ্যই এড়িয়ে চলুন। বন্ধুদের সঙ্গে আজ আপনি ভালো সময় অতিবাহিত করবেন। আত্মীয়দের সঙ্গে আজ আপনার যোগাযোগ বৃদ্ধি পাবে। কোনও কাজে সঠিক পরিশ্রমের মাধ্যমে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারেন। নিজের গোপন তথ্যগুলি বেশি কাউকে জানিয়ে দেবেন না। আপনি আজ আপনার যোগাযোগ দক্ষতার মাধ্যমে এগিয়ে থাকবেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে অবশ্যই পায়েস খান।
মিথুন রাশি: বন্ধুদের সঙ্গে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। একজন পুরনো বন্ধু আজ আপনার কাছ থেকে আর্থিক সাহায্য চাইতে পারেন। শিশুদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। আপনার একটি নতুন পরিকল্পনা এবং উদ্যোগ সম্পর্কে আজ সবাই উৎসাহ প্রকাশ করবেন। কোনও কাজ কর্মক্ষেত্রে আটকে থাকার কারণে আজ আপনি সন্ধ্যা নাগাদ ব্যস্ত হতে পারেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে কোনও কাজে বাড়ির বাইরে যাওয়ার সময়ে কপালে লাল রঙের তিলক লাগান।
কর্কট রাশি: আপনি আজ আপনার নিজের মনের উপর নিয়ন্ত্রণ রাখতে পারবেন। আপনার আজ বিপুল অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। যার ফলে আপনি চিন্তিত হতে পারেন। আজ আপনি পারিবারিক ঋণ মিটিয়ে দিতে সক্ষম হবেন। প্রেমের জীবনে আপনাকে সতর্ক থাকতে হবে। কর্মক্ষেত্রের প্রতিটি কাজ সতর্কতার সঙ্গে করুন। আপনি আজ একাধিক দ্বন্দ্বের সম্মুখীন হতে পারেন। আপনার মনোমুগ্ধকর ব্যক্তিত্ব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে চাঁদের আলোয় ১৫ থেকে ২০ মিনিট বসুন।
সিংহ রাশি: আপনি আজ অবসর যাপনের আনন্দ উপভোগ করতে পারবেন। যাঁরা ট্যাক্স ফাঁকি দেন তাঁরা আজ সমস্যার সম্মুখীন হতে পারেন। তাই, এহেন কাজ করা থেকে অবশ্যই বিরত থাকুন। আপনি আর একটি ধর্মীয় স্থানে অথবা আত্মীয়ের বাড়িতে বেড়াতে যেতে পারেন। ভালোবাসার মানুষের কোনও ইচ্ছা আজ আপনি পূরণ করতে পারবেন না। যেটি তাঁর খারাপ লাগতে পারে। আপনার আজ একটি ব হুপ্রতীক্ষিত স্বীকৃতি এবং পুরস্কার পাওয়ার আশা স্থগিত হতে পারে। যার ফলে আপনি হতাশ হতে পারেন। বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে আজ আপনার যোগাযোগ বৃদ্ধি পাবে। আজকের দিনটি নিঃসন্দেহে রোমান্টিক। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: কর্মজীবনে উন্নতির লক্ষ্যে ‘ওম নমঃ ভাগবতে বাসুদেবায়া’-এই মন্ত্রটি ২৮ বা ১০৮ বার জপ করুন।
কন্যা রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। পরিবারের সদস্যদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। আজ আপনার একজন আকর্ষণীয় ব্যক্তিত্বের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে দিনটি খুব একটা খারাপ কাটবে না। শুধু তাই নয়, আপনি আজ একটি কাজে সহকর্মীদের কাছ থেকে সাহায্য পেতে পারেন। আপনার মনোমুগ্ধকর ব্যক্তিত্ব খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে অন্যতম শ্রেষ্ঠ দিন হিসাবে বিবেচিত হবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে অবশ্যই সন্ন্যাসীদের উদ্দেশ্যে সাদা এবং কালো রঙের বস্ত্র অর্পণ করুন।

তুলা রাশি: তাড়াহুড়ো করে আজ কোনও সিদ্ধান্ত গ্রহণ করবেন না। আর্থিক লেনদেন আজ অত্যন্ত সতর্কতার সঙ্গে করতে হবে। পরিবারের সদস্যদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। প্রিয়জনদের সঙ্গে খারাপ আচরণ করবেন না। আজ নিজে থেকে কোনও বিতর্কে জড়িয়ে পড়বেন না। বন্ধুবান্ধবদের সঙ্গে সংযত হয়ে কথা বলুন। অযথা সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে ভালোবাসার মানুষের সঙ্গে দেখা করতে যাওয়ার আগে সাদা রঙের পোশাক পরুন।
বৃশ্চিক রাশি: একজন বন্ধু অথবা পরিচিত ব্যক্তির স্বার্থপর ব্যবহার আপনার খারাপ লাগতে পারে। মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। এই রাশির কিছুজন আজ গয়না অথবা বাড়ির কোনও সরঞ্জাম কিনতে পারেন। কর্মক্ষেত্রের প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যস্ততার কারণে আজ আপনি নিজের জন্য সময় বের করতে পারবেন না। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে অবশ্যই পায়েস খান।
ধনু রাশি: আপনি আজ দীর্ঘসময় ধরে চলা কোনও মানসিক উত্তেজনা এবং চাপ থেকে পরিত্রাণ পেতে পারেন। জীবনকে একটি নির্দিষ্ট দিশায় বজায় রাখতে জীবনশৈলী পরিবর্তন করার ক্ষেত্রে এই দিনটি অবশ্যই ভালো। পরিবারের একজন প্রবীণ ব্যক্তির সহায়তায় আজ আপনি আর্থিক দিক থেকে লাভবান হতে পারেন। বন্ধুরা আজ আপনার জন্য আকর্ষণীয় কিছু পরিকল্পনা করে দিনটিকে উজ্জ্বল করে তুলবেন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। আজ নিজে থেকে কোনও বিতর্কে জড়িয়ে পড়বেন না। তাড়াহুড়ো করে আজ কোনও সিদ্ধান্ত গ্রহণ করবেন না। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: কর্মজীবনে উন্নতির লক্ষ্যে জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলিকে ভগবানের কৃপা হিসাবে মনে করুন এবং নিজের মনুষ্যত্ববোধ জাগিয়ে তুলুন।
আরও পড়ুন: বাজারে উঠবে ঝড়! ভারতে লঞ্চ হল দুর্দান্ত ফিচার্সের Samsung Galaxy S26 FE, দাম কত?
মকর রাশি: কর্মক্ষেত্রের কাজ দ্রুত শেষ করে আজ আপনি নিজের পছন্দমতো সময় অতিবাহিত করতে চাইবেন। ভবিষ্যতের কথা মাথায় রেখে অযথা অর্থব্যয়ের বদভ্যাস পরিত্যাগ করে সঠিকভাবে অর্থ সঞ্চয়ের প্রতি মনোযোগী হন। বাড়ির কিছু গুরুত্বপূর্ণ জিনিসপত্র কিনতে গিয়ে আপনি আজ সন্ধ্যা নাগাদ ব্যস্ত হতে পারেন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। কর্মক্ষেত্রে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। আপনি আজ অবসর সময়ে কোনও কাজ করতে গিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়বেন যে একটি গুরুত্বপূর্ণ কাজের কথা ভুলে যেতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে বাড়িতে কারোর জন্মদিনে অথবা বিশেষ কোনও দিনে অভাবী ব্যক্তিদের উদ্দেশ্যে কোনও সাদা রঙের জিনিস দান করুন।
আরও পড়ুন: পাকিস্তানের ঘুম ওড়াবে ভারত-চিন বাণিজ্যিক সম্পর্ক! কী বার্তা দিলেন জিনপিং?
কুম্ভ রাশি: আপনি আজ একটি দীর্ঘমেয়াদী অসুস্থতা থেকে পরিত্রাণ পেতে পারেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। শুধু তাই নয়, পূর্বে আপনার কাছ থেকে অর্থ ধার নিয়েছিলেন এমন একজন ব্যক্তি আজ সেই অর্থ আপনাকে ফেরত দিতে পারেন। একজন পুরনো বন্ধুর সঙ্গে আজ আপনার সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। যার ফলে কিছু পুরনো স্মৃতির রোমন্থন ঘটবে। আপনি আজ একটি অপ্রত্যাশিত সুসংবাদ পেতে পারেন। যার ফলে আপনার পুরো পরিবারে খুশির আমেজ বজায় থাকবে। কর্মক্ষেত্রে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। আপনি আজ পরোপকার এবং সামাজিক কাজের প্রতি আকৃষ্ট হবেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: ব্যবসায়িক ক্ষেত্রে এবং কেরিয়ারে উন্নতির লক্ষ্যে বাড়িতে ময়ূরের পালক রাখুন।
মীন রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে অতিরিক্ত খাওয়া-দাওয়া এড়িয়ে চলুন। এর পাশাপাশি নিয়মিতভাবে হেলথ ক্লাবে যান। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। পরিবারের একজন সদস্য হঠাৎ অসুস্থ হয়ে পড়ার কারণে আগে থেকে করা কোনও ভ্রমণের পরিকল্পনা আজ স্থগিত হতে পারে। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। আপনি আজ একাকী সময় অতিবাহিত করতে পছন্দ করবেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে একটি গোশালায় আপনার নিজের সম্মান ওজনের বার্লি দান করুন।













