কৃষকদের জন্য ৪ বাম্পার সরকারি প্রকল্প! কোন স্কিমে টাকা বেশি? কোনটায় বেশি সুবিধা জানুন

Published on:

Published on:

Four Government scheme for farmers benefit explained
Follow

বাংলা হান্ট ডেস্কঃ কৃষকদের পাশে দাঁড়িয়ে বিভিন্ন সময় নানা উদ্যোগ নিয়েছে কেন্দ্র ও রাজ্য সরকার। চালু করা হয়েছে নানা প্রকল্প (Government Scheme)। সেই তালিকায় নাম রয়েছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা তথা পিএম কিষাণ যোজনা, প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা, কিষাণ ক্রেডিট কার্ড, প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনার। এর মধ্যে কোন প্রকল্পে (Government Scheme for Farmers) বেশি সুবিধা? প্রত্যেকটির খুঁটিনাটি জেনে বুঝে নিন।

কৃষকদের জন্য চালু করা চার সরকারি প্রকল্পের খুঁটিনাটি | (Government Scheme)

পিএম কিষাণ যোজনা (PM Kisan Yojana)- এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের প্রত্যেক বছর ৬ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয় কেন্দ্রীয় সরকার। বছরে তিনটি কিস্তিতে ২ হাজার টাকা করে দেওয়া হয়। কিছু কিছু রাজ্য সরকার আবার এই প্রকল্পের টাকার সঙ্গে তাঁদের নিজেদের অনুদান যোগ করে কৃষকদের আর্থিক সাহায্য প্রদান করে।

আরও পড়ুনঃ DA চর্চার মাঝেই বেতন বৃদ্ধি নিয়ে বড় খবর! সরকারি কর্মীদের জন্য রইল বিরাট আপডেট

প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা (PM Fasal Bima Yojana)- অনেক সময় বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের কারণে কৃষিকাজে ব্যাপক ক্ষতি হয়। সেই সময় কাজে আসতে পারে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা। এর অধীন কৃষকরা স্বল্প প্রিমিয়ামে তাঁদের ফসলের বিমা করানোর সুযোগ পান। প্রকল্পের নিয়ম ও ক্ষতির পরিমাণের উপর ভিত্তি করে বিমার মাধ্যমে আর্থিক সহায়তা দেওয়া হয়।

কিষাণ ক্রেডিট কার্ড (Kisan Credit Card)- কৃষকদের সাধারণত বীজ বপনের আগে টাকার দরকার হয়। তবে অনেক সময় তা জোগাড় করতে হিমশিম খান তাঁরা। এই পরিস্থিতিতে কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে তাঁরা কৃষিকাজ ও সংশ্লিষ্ট কাজের জন্য সরাসরি ব্যাঙ্ক থেকে ঋণ নিতে পারেন। এর মাধ্যমে ফসলের পাশাপাশি পশুপালনের মতো কাজের জন্যও আর্থিক সহায়তা দেয়। নিয়ম ও যোগ্যতা সাপেক্ষে সুদে ছাড়ের সুবিধাও মেলে।

Government Scheme

পিএম কিষাণ মানধন যোজনা (PM Kisan Mandhan Yojana)- ১৮ থেকে ৪০ বছরের যোগ্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা পিএম কিষাণ মানধন যোজনায় যোগ দিতে পারেন। যোগদানকারী কৃষক নিজের বয়স অনুসারে মাসিক টাকা দেন। এরপর ৬০ বছর হলে প্রত্যেক মাসে ৩ হাজার টাকা করে পেনশন পান।

এক কথায়, কৃষকদের জন্য চালু করা এই চার প্রকল্প তাঁদের আলাদা আলাদা দরকার পূরণ করে। এর মধ্যে কোনোটি দুর্যোগজনিত ক্ষতির ঝুঁকি কমায়, কোনোটি আবার বৃদ্ধ বয়সে পেনশন দেয়। ফলে চার প্রকল্পে চার ধরণের আলাদা সুবিধা পান উপভোক্তারা।