আটকে যেতে পারে পিএম কিষাণের ২৪ তম কিস্তি! ঝামেলা এড়াতে সেরে রাখুন এই ৩ কাজ

Published on:

Published on:

Do these three things to get PM Kisan Yojana 24th installment
Follow

বাংলা হান্ট ডেস্কঃ দেশের কৃষকদের জন্য কেন্দ্রের চালু করা একটি বাম্পার প্রকল্প হল প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা তথা পিএম কিষাণ যোজনা (PM Kisan Yojana)। শীঘ্রই এই প্রকল্পের (Government Scheme) ২৪ তম কিস্তি পাঠাতে পারে সরকার। এই পরিস্থিতিতে তিনটি কাজ না করে রাখলে টাকা পেতে সমস্যা হতে পারে। ফলে সেই ঝামেলা এড়াতে উপভোক্তারা আগেভাগেই এই কাজগুলি সেরে রাখতে পারেন।

পিএম কিষাণের ২৪ তম কিস্তি পেতে সেরে রাখুন এই ৩ কাজ | (PM Kisan Yojana)

পিএম কিষাণ যোজনার মাধ্যমে দেশের লক্ষ লক্ষ কৃষককে বছরে ৬ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয় কেন্দ্র। বছরে তিনটি কিস্তিতে ২ হাজার টাকা করে দেওয়া হয়। তবে এই টাকা পাওয়ার জন্য ই-কেওয়াইসি বাধ্যতামূলক।

আরও পড়ুনঃ ‘২ বছর ধরে দেখছি, কিছুই হল না’! আরজি কর কাণ্ডে CBI-এর চার্জশিটে হতাশ অভয়ার মা

সরকারি পোর্টালে স্পষ্ট জানানো হয়েছে, পিএম কিষাণ যোজনায় নথিভুক্ত কৃষকদের ই-কেওয়াইসি সম্পূর্ণ করা অত্যন্ত জরুরি। সেই কারণে কোনও কৃষকের ই-কেওয়াইসি না হয়ে থাকলে দ্রুত তা করে নেওয়া উচিত। এই প্রকল্পে ই-কেওয়াইসির জন্য ওটিপি বেসড অপশনের পাশাপাশি বায়োমেট্রিক ও ফেস অথেন্টিকেশনের সুবিধাও আছে।

পিএম কিষাণ যোজনার টাকা ডিবিটির মাধ্যমে সরাসরি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়। ফলে আর্থিক সহায়তা পাওয়ার জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক থাকা ভীষণ জরুরি। তাই উপভোক্তা কৃষকদের একবার দেখে নেওয়া উচিত, প্রকল্পের রেকর্ডে ব্যাঙ্কের সঠিক তথ্য রয়েছে কিনা এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের আধার সিডিংয়ের স্ট্যাটাস ঠিক আছে কিনা। এখানে কোনও ভুল থাকলে পিএম কিষাণ যোজনার পরবর্তী কিস্তি পেতে সমস্যা হতে পারে।

PM Kisan Yojana

এছাড়া পিএম কিষাণ যোজনার সুবিধা উপভোক্তার জমির রেকর্ড সিডিংয়ের সঙ্গে সম্পর্কিত। কেন্দ্রের নিয়ম বলছে, এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যোগ্য কৃষকদের জমির রেকর্ড পিএম কিষাণ যোজনার পোর্টালে সিড করা থাকা দরকার। প্রকল্পের রেকর্ডে যদি জমি সংক্রান্ত কোনও তথ্যের সমস্যা থাকে তাহলেও টাকা পেতে সমস্যা হতে পারে।

এদিকে বর্তমানে পিএম কিষাণ যোজনার ২৪ তম কিস্তির অপেক্ষা করছেন উপভোক্তারা। শোনা যাচ্ছে, আগামী অক্টোবর মাসে ফের ২ হাজার টাকা করে দেওয়া হতে পারে। যদিও এই বিষয়ে এখনও কোনও অফিশিয়াল ঘোষণা হয়নি।