রাত পোহালেই অ্যাকাউন্টে ঢুকবে ৩ হাজার! সেপ্টেম্বরে অন্নপূর্ণা যোজনা কারা পাবেন না জানুন

Published on:

Published on:

Which women will not get Annapurna Yojana money in September
Follow

বাংলা হান্ট ডেস্কঃ আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। লক্ষ্মীবারে লক্ষ্মীলাভ হবে রাজ্যের কয়েক লক্ষ মহিলার। বৃহস্পতিবার থেকেই অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) সেপ্টেম্বরের কিস্তি পাঠাতে শুরু করবে রাজ্য সরকার। কারা এই টাকা পাবেন, কারা পাবেন না, সেই নিয়ে এবার সামনে এল বড় আপডেট।

অন্নপূর্ণা যোজনার সেপ্টেম্বরের কিস্তি কারা পাবেন না? | (Annapurna Yojana)

১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। সেদিনই আবার রাজ্য জুড়ে অন্নপূর্ণা দিবস পালিত হবে। এই বিশেষ দিন থেকে অন্নপূর্ণা যোজনার এই মাসের কিস্তি পাঠানো শুরু হবে বলে আগেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি কারা ৩ হাজার টাকা পাবেন না সেটাও স্পষ্ট করে দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ স্বস্তিতে মমতা! মামলাই খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ভেরিফিকেশনের পর যেসব মহিলা অযোগ্য বলে প্রমাণিত হবেন তাঁদের ৩ হাজার টাকা করে দেওয়া হবে না। শুধুমাত্র যোগ্যদের অ্যাকাউন্টেই সেপ্টেম্বর থেকে টাকা পাঠানো হবে। অযোগ্য হওয়া সত্ত্বেও কেউ যদি প্রকল্পে (Government Scheme) নাম নথিভুক্ত করে থাকেন, তাহলেও ফের ভেরিফিকেশন করা হবে।

সহজ কথায়, অন্নপূর্ণা যোজনার উপভোক্তা নির্বাচনের ক্ষেত্রে রাজ্য সরকারের তরফে বেঁধে দেওয়া শর্তগুলি পূরণ করলেই সেপ্টেম্বর থেকে এই প্রকল্পের টাকা পাওয়া যাবে। সেই শর্তগুলি পূরণ না হলে টাকা দেবে না সরকার।

annapurna yojana(82)

এদিকে মঙ্গলবারই অন্নপূর্ণা যোজনা নিয়ে বেশ কিছু নতুন আপডেট দিয়েছেন শুভেন্দু। তিনি বলেন, সংখ্যালঘুরা তাঁকে ভোট না দিলেও উন্নয়নের ক্ষেত্রে তিনি কখনও ভেদাভেদ করেন না বা আগামীদিনেও করবেন না। পাশাপাশি জানান, “অগাস্ট মাসে ১ কোটি ৪৮ লক্ষ মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন। সেপ্টেম্বরের টাকা শীঘ্রই ঢুকবে। সেখানেও প্রায় ২০ লক্ষ সংখ্যালঘু রয়েছেন।“

অন্নপূর্ণা যোজনায় উপভোক্তাদের মাসে মাসে ৩ হাজার টাকা করে দেয় রাজ্য সরকার। তবে উপভোক্তা নির্বাচনের ক্ষেত্রে প্রচুর কড়াকড়ি রয়েছে। সরকারের তরফে বেশ কিছু শর্ত বেঁধে দেওয়া হয়েছে। সেগুলি পূরণ হলেই টাকা পান মহিলারা।