৫ দিন পর একেবারে ২২০০ কেজি ইলিশ! কত দাম উঠল বাজারে?

Published on:

Published on:

Hilsa Fish how to identify juvenile fish
Follow

বাংলাহান্ট ডেস্ক : এবারের মরশুমে বাংলাদেশে ইলিশের আকাল। প্রথম বার ওপার বাংলা থেকে ইলিশ (Hilsa) আসার বদলে ভারত থেকে রফতানি হয়েছে রূপোলি শষ্য। টানা পাঁচদিন সমুদ্রে জাল ফেলেও ইলিশ ওঠেনি ট্রলারে। কিন্তু ছয় দিনের দিন ভাগ্য বদলাল মৎস্যজীবীদের। জালে উঠল প্রায় ২২০০ কেজি ইলিশ।

কত ইলিশ (Hilsa) উঠল জালে?

জানা গিয়েছে, ১৪ সেপ্টেম্বর সকাল ৮ টার দিকে বাংলাদেশের কক্সবাজারের নুনিয়াছটা ঘাটে ফেরে ট্রলারটি। দীর্ঘ ৭ দিন সাগরে কাটিয়ে ঘাটে ফেরে এফভি কুলসুমা ট্রলারটি। ইলিশ ছাড়াও ট্রলারে ছিল পোপা, মাইট্যা, রূপচাঁদা সহ বিভিন্ন মাছ। পাশের ফিশারিঘাটের পাইকারি মৎস্য অবতরণ কেন্দ্রে মাছগুলি নিয়ে যেতেই ওঠে নিলামে।

2200 kg hilsa fish caught in Bangladesh

কত দাম উঠেছে: এক একটি ৭০০ থেকে ৯০০ গ্রাম ইলিশ মিলিয়ে মোট ২২০০ কেজি মাছ ধরা পড়েছিল। ঢাকায় পাঠানো হয় মাছগুলি। জানা গিয়েছে, এই বিপুল পরিমাণ মাছের দাম উঠেছে প্রায় ২৬ লক্ষ ৪০ হাজার টাকা। খরচ বাদে ১২ জন জেলের ভাগে পড়বে প্রায় ৫০ হাজার টাকা করে।

আরও পড়ুন : শেফ স্টাইল রান্না এবার বাড়ির হেঁশেলে, সঞ্জীব কাপুরের রেসিপি দেখে বানান এই চিকেন কারি

বাজারে দাম কত: জানা যাচ্ছে, ফিশারিঘাটে এখন ইলিশের (Hilsa) দাম বেশ চড়া। ৫০০-৭০০ গ্রাম ইলিশ বিকোচ্ছে ১২০০-১২৫০ টাকায়। ৮০০-৯০০ গ্রাম ইলিশের দাম প্রায় ১৭০০ টাকা এবং এক কেজির ইলিশের দাম প্রায় ২০০০-২১০০ টাকা।

আরও পড়ুন : ঘড়ির কাঁটা ১০ টা ছুঁলেই বদলে যায় নিয়ম, না মানলে পড়তে পারেন বিপাকে

এবছর বাংলাদেশে ইলিশের উৎপাদন অনেক কম। গত ২ মাসে গুজরাট থেকে ৫০০ মেট্রিক টন ইলিশ গিয়েছে বাংলাদেশে। জানা যাচ্ছে, ভারতবর্ষের গুজরাটের ভারুচ বন্দর এবং হাওড়া পাইকারি মাছ বাজার থেকে কয়েকশো মেট্রিক টন ইলিশ আমদানি করেছে বাংলাদেশের মাছ ব্যবসায়ীরা। কিছুদিনের মধ্যে আরও ১৫০-২০০ মেট্রিক টন ইলিশ যাচ্ছে বাংলাদেশে।