বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আগামী বছর ওডিআই বিশ্বকাপের (2027 ODI World Cup) লড়াইয়ের নামবে ভারতীয় দল (Indian Cricket Team)। কিন্তু তার ঠিক এক বছর আগেও এখনো সম্পূর্ণ দল গুছিয়ে উঠতে পারেননি ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) এখনও বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন ভারতীয় স্কোয়াড নিয়ে। আর ঠিক এই জায়গায় আপত্তি প্রকাশ করেছেন কিংবদন্তি ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিং (Yuvraj Singh)।
আগামী ওডিআই বিশ্বকাপের বেশিরভাগ অংশ আয়োজিত হবে দক্ষিণ আফ্রিকার মাটিতে। বাড়তি বাউন্সের জন্য সেই পরিবেশে অতিরিক্ত সুবিধা পাবেন পেসাররা। কিন্তু সেই টুর্নামেন্টে ভারতের পেস বোলিং আক্রমণ কি হতে চলেছে সেই নিয়ে কোনও নিশ্চয়তা দিতে পারেননি গৌতম গম্ভীর। এক এক সিরিজে এক এক রকম বোলারদের সুযোগ দেওয়া হচ্ছে গত কিছু সময় ধরে।

ভারতের ব্যাটিং অর্ডার নিয়েও কোনও স্পষ্ট বার্তা দেয়নি টিম ম্যানেজমেন্ট। বিরাট কোহলি বা রোহিত শর্মার মতো সিনিয়র তারকারা আদেও গম্ভীরের পরিকল্পনার অংশ কিনা তা নিয়ে কোনও নিশ্চিত বার্তা দেওয়া হয়নি। দলের প্রধান ব্যাটার হিসেবে শুভমান গিল, শ্রেয়স আইয়ার বা লোকেশ রাহুলরা নিয়মিত খেলছেন। কিন্তু ব্যাক আপ হিসেবে কারা ওই টুর্নামেন্টে খেলবেন তা নিয়ে নিশ্চিত নয় কেউই।
আরও পড়ুন: ভারতের আর একটি সহজ হয়ে অবশেষে ফর্মে ফিরলেন সঞ্জু স্যামসন! ছুঁয়ে ফেললেন রোহিত শর্মাকে
আর ঠিক এই জায়গাতেই গম্ভীরকে সতর্ক করেছেন ২০১১ সালে ভারতকে ওডিআই বিশ্বকাপ জেতানো তারকা যুবরাজ। তিনি বলেছেন, “এক বছর পর বিশ্বকাপ খেলার জন্য তাদের একই দল গড়ার দিকে মনোযোগ দিতে হবে, কারণ শেষ মুহূর্তে বড় কোনও পরিবর্তন আনা ঠিক হবে না। আপনার খেলোয়াড় যেই হোক না কেন, তাদের বয়স ১৬ বা ২০, এটা গুরুত্বপূর্ণ যে প্রত্যেকেই যেন খেলার সুযোগ পায়, কারণ এখন স্বাভাবিকভাবেই ৫০-ওভারের ক্রিকেটের চেয়ে টি-টোয়েন্টি ম্যাচ বেশি হচ্ছে। যতগুলোই ম্যাচ হোক না কেন, বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিতে খেলোয়াড়দের পর্যাপ্ত খেলার সুযোগ পাওয়াটা জরুরি।”
আরও পড়ুন: চোট আঘাতে জর্জরিত ভারতীয় দল! এবার কড়া সিদ্ধান্ত নিয়ে BCCI-কে এই কাজ করালেন গম্ভীর
তিনি আরও বলেছেন, “এর আগে বিশ্বকাপে ভারত যখনই হোঁচট খেয়েছে, তখনই দেখা গেছে যে তারা শেষ মুহূর্তে বা টুর্নামেন্ট চলাকালীন বড় কোনো পরিবর্তন এনেছে। তাই আমার মতে, এমন একটি দলের ওপর আস্থা রাখা জরুরি যারা ২০২৭ সালের বিশ্বকাপ জয় করতে সক্ষম; আর সেই খেলোয়াড়দের পাশে থাকা প্রয়োজন, তা তারা সফলই হোক বা ব্যর্থ। দলের ওপর বিশ্বাস রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”













