সরকারি দপ্তরে নিয়োগের বড় আপডেট! পুজোর আগেই খুলছে ২৫০০ চাকরির দরজা

Published on:

Published on:

Announcement of recruitment for 2,500 government jobs before Puja
Follow

বাংলা হান্ট ডেস্ক : পুজোর মরশুমে সরকারি দপ্তরে (Government jobs) ব্যাপক নিয়োগ। দমকলে কর্মী সংকট কাটাতে নিয়োগের ঘোষণা করলেন দমকল প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী। প্রায় আড়াই হাজার স্থায়ী পদ পূরণের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা গেছে। দমকলের তরফে দ্রুত নিয়োগ প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। পুজোর সময় বিপুল চাপের মধ্যেও যাতে পরিকাঠামো এবং জনবল নিয়ে দফতর প্রস্তুত থাকে, সেই লক্ষ্যমাত্রাই নেওয়া হয়েছে।

সরকারি দপ্তরে (Government jobs) নিয়োগ ঘোষণা

জানা গেছে, ২৫০টি নতুন ফায়ার সার্ভিস গাড়ি নামানোর পরিকল্পনা রয়েছে দমকল দপ্তরের। সঙ্গে বাড়তে চলেছে কর্মী সংখ্যাও। যানবাহনের সংখ্যা বাড়ানোর পাশাপাশি চালকের প্রয়োজনও তৈরি হচ্ছে। সেই কারণেই প্রায় ৩৫০ জন ড্রাইভার নিয়োগের কথাও ভাবা হয়েছে। দুর্গাপুজোর মণ্ডপগুলিতে নিরাপত্তা পরীক্ষা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। বুধবার থেকেই বিভিন্ন জায়গায় গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখছেন দমকল আধিকারিকরা।

শুধু মণ্ডপ তৈরি হয়ে যাওয়ার পর নয়, নির্মাণকাজ চলাকালীন একাধিক পর্যায়েও পরিদর্শন করা হবে। কোথাও নিরাপত্তার ঘাটতি ধরা পড়লে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হবে। এবার রাজ্যজুড়ে পুজোর সংখ্যা প্রায় ৬০ হাজারের কাছাকাছি। কলকাতায় এখনও পর্যন্ত ৯৮৬টি পুজোর আবেদন জমা পড়েছে। এত বিপুল সংখ্যক মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে দমকলের আধিকারিকদের বাড়তি দায়িত্ব সামলাতে হচ্ছে।

পুজো মন্ডপগুলির পাশাপাশি কলকাতার শপিং মল, বাণিজ্যিক ভবন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে পুজোর আগে ফায়ার-সেফটি অডিট চালানো হচ্ছে।‌ শুধু দমকলের উপর নির্ভর না করে পুজো উদ্যোক্তাদেরও জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুত করার উদ্যোগ নেওয়া হয়েছে। মণ্ডপে ছোটখাটো আগুন লাগলে প্রথম অবস্থায় কী করতে হবে, সেই বিষয়ে কমিটির সদস্যদের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

Announcement of recruitment for 2,500 government jobs before Puja

আরও পড়ুন : রাজ্যে চালু হয়েছে বিশ্বকর্মা যোজনা! কারা পাবেন সরকারি সহায়তা? যোগ্যতা জানুন

অগ্নিনিরাপত্তার জন্য আলাদা প্রশিক্ষিত ভলান্টিয়ার রাখার আবেদন করা হয়েছে। জরুরি সময়ে তাঁদের প্রাথমিক ভূমিকা পরিস্থিতি সামাল দিতে সহায়ক হতে পারে। এবার দীর্ঘদিনের কর্মী ঘাটতি মেটাতে প্রায় ২,৫০০টি স্থায়ী পদে লোক নেওয়ার পরিকল্পনা করেছে দমকল দফতর। পুজোর আগেই নতুন কর্মীদের কাজে যুক্ত করার লক্ষ্য রয়েছে দফতরের।