৪০ বছর জঙ্গলে কাটিয়ে বাংলায় ফিরতেই ধরা! মাথার দাম ছিল ১ কোটি, পুলিশের জালে আকাশ

Updated on:

Updated on:

Maoist Leader Akash Arrested By West Bengal Police
Follow

বাংলা হান্ট ডেস্কঃ প্রায় ৪০ বছর ধরে পুলিশের চোখে ধুলো দিয়ে চলছিলেন তিনি। মাওবাদী সংগঠনের সঙ্গে দীর্ঘদিনের যোগাযোগ। অবশেষে পূর্ব মেদিনীপুরের পটাশপুরে পুলিশের (West Bengal Police) হাতে ধরা পড়লেন অসীম মণ্ডল ওরফে আকাশ, তিমির ও মনোজ। পুলিশ সূত্রের দাবি, এক পরিচিত ব্যক্তির কাছ থেকে পথখরচ নিতে এসেছিলেন তিনি। সেই সময়ই কলকাতা পুলিশের এসটিএফ তাঁকে গ্রেফতার করে। তাঁর মাথার দাম ছিল এক কোটি টাকা। যদিও এই গ্রেফতারি নিয়ে রাজ্য পুলিশের তরফে এখনও কোনও সরকারি বিবৃতি আসেনি।

পথখরচ নিতে গিয়েই পুলিশের (West Bengal Police) জালে আকাশ

পুলিশ (West Bengal Police) সূত্রে খবর, বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর ভোরে পটাশপুরের একটি এলাকা থেকে আকাশকে আটক করা হয়। তাঁর কাছ থেকে দুটি ব্যাগ উদ্ধার হয়েছে। সেই ব্যাগে মাওবাদী সংগঠনের বই-পুস্তিকা এবং কিছু বৈদ্যুতিন সরঞ্জাম ছিল বলে জানা গিয়েছে।

পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার ফুলচক এলাকার বাসিন্দা অসীম মণ্ডল ছাত্রজীবন থেকেই অতি-বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত হন। পরে পিডব্লিউজির সদস্য হয়ে সারেঙ্গা, গোয়ালতোড় এবং ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম এলাকায় সংগঠনের কাজ করেন। ২০০৪ সালে সিপিআই (মাওবাদী) গঠনের পর জঙ্গলমহলে সংগঠনের কাজে আরও সক্রিয় হন তিনি। লালগড় আন্দোলনেও তাঁর ভূমিকা ছিল বলে পুলিশ সূত্রের দাবি।

সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বে আকাশ

২০১০ সালে পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক হন অসীম মণ্ডল। পরে বাংলা-ঝাড়খণ্ড-ওড়িশা আঞ্চলিক কমিটিরও গুরুত্বপূর্ণ দায়িত্ব পান তিনি। কিষাণজির মৃত্যুর পর সংগঠনের শক্তি কমতে শুরু করলে আকাশ ঝাড়খণ্ডে আত্মগোপন করেন।

সম্প্রতি জঙ্গল ছেড়ে বেরিয়ে আসার পর বিভিন্ন রাজ্যের পুলিশ (West Bengal Police) তাঁকে খুঁজছিল। শারীরিক সমস্যার কারণেই তিনি জঙ্গল ছেড়েছিলেন বলে সূত্রের দাবি। তাঁর কয়েকজন ঘনিষ্ঠ সহযোগী আত্মসমর্পণ করলেও আকাশ আত্মসমর্পণ করতে চাননি বলে জানা গিয়েছে।

WB Police recruitment

আরও পড়ুনঃ পাড়ার ওষুধের দোকানেও এবার CCTV! প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি রুখতে বড় পদক্ষেপ কেন্দ্রের

শেষ পর্যন্ত পটাশপুরে পরিচিত এক ব্যক্তির কাছ থেকে পথখরচ নিতে আসাই তাঁর জন্য বিপদ ডেকে আনে। সেই সময়ই কলকাতা পুলিশের (West Bengal Police) এসটিএফ তাঁকে গ্রেফতার করে বলে পুলিশ সূত্রে খবর।