জামিনের শর্ত মানছেন না পার্থ! ফের কি জেলে ফিরতে হবে প্রাক্তন মন্ত্রীকে?

Published on:

Published on:

Partha Chatterjee
Follow

বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘদিন জেলে থাকার পর ২০২৫ সালের নভেম্বরে জামিনে মুক্তি পেয়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। তবে জামিনের সঙ্গে বেশ কিছু শর্ত দিয়েছিল আদালত। তার মধ্যে অন্যতম ছিল প্রতি সপ্তাহে একদিন আদালতে হাজিরা দেওয়া। অভিযোগ, সেই নিয়ম ঠিকমতো মানছেন না পার্থ। বৃহস্পতিবারও তাঁর হাজিরা হয়নি। এরপরই তাঁর জামিন বাতিলের দাবিতে আদালতে আবেদন করেছে CBI।

হাজিরা না দেওয়ায় পার্থর (Partha Chatterjee) জামিন নিয়ে প্রশ্ন

জামিনে মুক্তির পর থেকে প্রতি সপ্তাহে আদালতে হাজিরা দেওয়ার কথা ছিল পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee)। কিন্তু নিয়মিত সেই হাজিরা হচ্ছে না বলে অভিযোগ। বৃহস্পতিবারও আদালতে হাজির ছিলেন না প্রাক্তন মন্ত্রী। এরপরই বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছে CBI। তদন্তকারী সংস্থার আবেদন, জামিনের শর্ত লঙ্ঘন করা হয়েছে। তাই পার্থর জামিন বাতিল করে তাঁকে ফের জেলে পাঠানো হোক। এই আবেদনের শুনানি হবে আগামী ২৯ সেপ্টেম্বর। ফলে ফের জেলে যেতে হবে কি না, এখন সেই প্রশ্নই সামনে।

তবে পার্থর (Partha Chatterjee) আইনজীবী অন্য কথা জানিয়েছেন। তাঁর দাবি, পার্থ বর্তমানে অসুস্থ। সেই কারণেই নিয়মিত আদালতে হাজিরা দিতে পারছেন না তিনি। আইনজীবীর বক্তব্য, অসুস্থতার কারণে হাজিরা দিতে না পারলেও জামিনের অন্য কোনও শর্ত পার্থ লঙ্ঘন করেননি।

২০২২ সালে গ্রেপ্তার, প্রায় তিন বছর জেলে ছিলেন পার্থ

উল্লেখ্য, SSC নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালের জুলাই মাসে গ্রেপ্তার হন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। প্রথমে তাঁকে গ্রেপ্তার করে ED, পরে CBI-ও তাঁকে হেফাজতে নেয়। সেই সময় তিনি রাজ্যের শিক্ষামন্ত্রী ছিলেন। তাঁর বিরুদ্ধে নিয়োগ দুর্নীতির একাধিক অভিযোগ সামনে এসেছিল। মামলার তদন্ত এগোনোর সঙ্গে সঙ্গে পার্থ ঘনিষ্ঠ বিভিন্ন ব্যক্তির বক্তব্যেও শিক্ষা দুর্নীতি সংক্রান্ত নানা তথ্য সামনে আসে বলে অভিযোগ। এরপর দীর্ঘ প্রায় তিন বছর জেলেই থাকতে হয় প্রাক্তন মন্ত্রীকে।

New allegations against Partha‌ Chatterjee

আরও পড়ুনঃ ৪০ বছর জঙ্গলে কাটিয়ে বাংলায় ফিরতেই ধরা! মাথার দাম ছিল ১ কোটি, পুলিশের জালে আকাশ

২০২৫ সালের নভেম্বরে শেষ পর্যন্ত CBI-এর বিশেষ আদালত তাঁকে (Partha Chatterjee) শর্তসাপেক্ষে জামিন দেয়। আদালতের নির্দেশ ছিল, সপ্তাহে একদিন করে তাঁকে হাজিরা দিতে হবে। কিন্তু সেই শর্ত পালন নিয়ে এবারই প্রশ্ন উঠেছে।