বাংলা হান্ট ডেস্ক: ফের ট্রফি জিতলেন মেসি। মূলত, ইন্টার মায়ামি ২০২৬ সালের ক্যাম্পিওনেস কাপ (Campeones Cup 2026) জিতেছে। এই টুর্নামেন্টটি আমেরিকার মেজর লিগ সকারের চ্যাম্পিয়ন এবং মেক্সিকোর লিগা এমএক্স-এর কাম্পিয়োনেস দে কাম্পিয়োনেস বিজয়ীর মধ্যে সম্পন্ন হয়। নিজেদের মাঠে মেক্সিকান ক্লাব ক্রুজ আজুলের বিরুদ্ধে ইন্টার মায়ামি (Inter Miami) ২-০ গোলের জয় নিশ্চিত করেছে। জানিয়ে রাখি যে, ২০২৩ সালে মেসি (Lionel Messi) ক্রুজ আজুলের বিরুদ্ধে ইন্টার মিয়ামির হয়ে অভিষেক করেন। এদিকে, এই ট্রফি মেসির ৪৯ তম ট্রফি হিসাবেও বিবেচিত হচ্ছে।
মেসি ম্যাজিকেই কাম্পিয়োনেস (Campeones Cup 2026) চ্যাম্পিয়ন ইন্টার মায়ামি:
সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এই ম্যাচের ২৪ মিনিটে ইন্টার মায়ামির হয়ে প্রথম গোলটি করেন লিওনেল মেসি। তিনি হেডের মাধ্যমে বল জালে জড়ান। এটি ছিল ইন্টার মিয়ামির হয়ে মেসির ১০০ তম গোল। যা তিনি তাঁর ১১৫ তম ম্যাচে করেন। ম্যাচের প্রথমার্ধে আর কোনও গোল হয়নি। দ্বিতীয়ার্ধে ৮১ মিনিটে ব্রাজিলের ক্যাসিমিরো ইন্টার মায়ামির হয়ে দ্বিতীয় গোলটি করে দলের জয় নিশ্চিত করেন।
LIONEL MESSI LIFTING THE 49TH TROPHY IN FOOTBALL. 🙇🏆
– Lionel Messi, The GOAT..!!!! https://t.co/DoXerVotFh
— Tanuj (@ImTanujSingh) September 17, 2026
ইন্টার মায়ামির চেয়ে ক্রুজ আজুল বেশি আক্রমণাত্মক ছিল: উল্লেখ্য যে, ক্রুজ আজুলের বিরুদ্ধে ইন্টার মায়ামির জয়ের মূল কারণ ছিল তাদের রক্ষণভাগ। যেখানে ইন্টার মায়ামি মাত্র ২ টি শট নিয়েছিল, সেখানে ক্রুজ আজুলের খেলোয়াড়রা ১৭ টি শট নেয়। যার মধ্যে ৭ টি ছিল লক্ষ্যে। এর পরেও দলটি ইন্টার মায়ামির রক্ষণ ভেদ করতে পারেনি এবং ফাইনালে পরাজিত হতে হয়।
আরও পড়ুন: ভারতে আসতে অনিচ্ছুক! চ্যাম্পিয়ন্স ট্রফির ভেন্যু পরিবর্তনের দাবি পাকিস্তানের, কী জানাল হকি ইন্ডিয়া?
এদিকে, ইন্টার মিয়ামি বর্তমানে খুব একটা ছন্দে নেই। মেজর সকার লিগে ৩ ম্যাচ ধরে যায় পায়নি এই দল। যদিও, ক্যাম্পিওনেস কাপে তারা জয় অর্জন করেছে। অপরদিকে, ম্যাচ শেষে তৈরি হয় উত্তপ্ত পরিস্থিতি।
আরও পড়ুন: শুরু হয়ে গেল IPL ২০২৭-এর প্রস্তুতি! ৩ বছর পর ভারতে হবে নিলাম, সামনে এল বড় আপডেট
মূলত, ট্রফি নিয়ে বেরোনোর সময়ে তিনি এমএলএসের প্রধান কর্তা ডন গার্বারের দিকে এগিয়ে আঙুল তুলে কথা বলতে থাকেন। তবে, মেসি ঠিক কোন কারণে তাঁকে নিশানা করেছেন এই বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে, ইতিমধ্যেই এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এছাড়াও ম্যাচের রেফারির উদ্দেশ্যেও ক্রুদ্ধ হন মেসি। তিনি যে রেফারিং নিয়ে অসন্তুষ্ট সেটিও স্পষ্ট জানিয়ে দেন।













