প্রথম ভারতীয় হিসেবে অবিশ্বাস্য কীর্তি অভিষেক শর্মার! কোহলি বা রোহিত যা পারেননি তাই করলেন তারকা ওপেনার

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ অভিষেক শর্মার (Abhishek Sharma) অসাধারণ শতরান দেখে মুগ্ধ ক্রিকেট বিশ্ব। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (ICC) পূর্ণ সদস্যদের মধ্যে তিনিই দ্রুততম টি-টোয়েন্টি শতরানের মালিক এখন। ভেঙে দিয়েছেন নিউজিল্যান্ডের ফিন অ্যালেনের ৩৫ বলে করা শতরানের রেকর্ড। তবে শুধুমাত্র দ্রুততম শতরানই নয়, আফগানিস্থানের বিরুদ্ধে (India vs Afghanistan) ম্যাচে আরও অনেক রেকর্ডই এদিন ভেঙেছেন ভারতীয় দলের (Indian Cricket Team) তারকা ওপেনার।

এদিন প্রথম ভারতীয় হিসেবে দুই বার টি-টোয়েন্টি ম্যাচে ১০ বা তার বেশি ছক্কা মারার রেকর্ড গড়লেন অভিষেক। এর আগে গত বছর ইংল্যান্ডের বিরুদ্ধে মুম্বাইয়ে আয়োজিত টি-টোয়েন্টি ম্যাচে ১৩টি ছক্কা মেরেছিলেন অভিষেক। এদিন আফগানদের বিরূদ্ধে মারলেন ১১ টি ছক্কা। তিনিই প্রথম ভারতীয় যিনি একটি টি-টোয়েন্টি ইনিংসে দশের বেশি ছক্কা মারতে পেরেছেন।

সেই সঙ্গে সব ধরণের ক্রিকেট মিলিয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে ১০ শতরান করার রেকর্ড গড়েছেন তিনি। তিনি ছাড়া এই কীর্তি আছে কেবলমাত্র প্রাক্তন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির। কিন্তু কোহলি নিজের সুদীর্ঘ কেরিয়ারে খেলেছেন মোট ৪১৩টি টি-টোয়েন্টি ইনিংস। মাত্র ২০৫ ইনিংস খেলেই তার সেই রেকর্ড ধরে ফেলেছেন অভিষেক। সেই সঙ্গে ভারতীয় দলের জার্সিতে কেবলমাত্র তৃতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ফরম্যাটে ৩ টি শতরান করার রেকর্ড গড়েছেন। তার আগে এই কীর্তি গড়েছেন রোহিত শর্মা (৫ শতরান), সূর্যকুমার যাদব (৪ শতরান), সঞ্জু স্যামসন (৩ শতরান)।

আরও পড়ুন: ভারতীয় দল থেকে বাদ পড়লেন শ্রেয়স আইয়ার! ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সুযোগ পেলেন এই দুই নতুন তারকা

এদিন অভিষেক শর্মা শেষপর্যন্ত ৩৪ বলে ১০৮ রানের একটি অসাধারণ ইনিংস খেলেন। তিনি ব্যাটিং করেছেন ৩১৭.৬৫ স্ট্রাইক রেটে। তার ইনিংসটি সাজানো ছিল ৯ টি চার ও ১১ টি ছক্কা সহযোগে। শেষপর্যন্ত তারকা আফগান স্পিনার রশিদ খানের শিকার হয়ে ড্রেসিংরুমে ফেরেন তিনি।

আরও পড়ুন: ভারতীয় দলে ফেরালেও এই তারকার ক্ষমতা ছেঁটে ফেলছে BCCI! দেখা যাবে এক নতুন অবতারে

তবে এদিন অভিষেক শর্মা ছাড়াও বড় রানের দেখা পেয়েছেন আরেক তারকা ওপেনার সঞ্জু স্যামসন। ৩৫ বলে ২টি চার ও ৪টি ছক্কা সহযোগে ৫০ রান করে আজমতউল্লাহ ওমরজাইয়ের শিকার হন তিনি। বাকি ভারতীয় ব্যাটারদের মধ্যে শ্রেয়স আইয়ার (২৯) ছাড়া আর কেউই মনে রাখার মতো কিছু করতে পারেননি। নির্ধারিত ২০ ওভারে ২২১ রান তোলে ভারতীয় দল। জবাবে রান তাড়া করতে নেমে ১৪ ওভারের মধ্যেই ৯৪ রানে অলআউট হয়ে যান আফগানিস্থান।