‘সিস্টার পার্টিকে সাপোর্ট করব’! নন্দীগ্রাম নিয়ে বড় ঘোষণা মমতার, রেজিনগর নিয়ে কী জানালেন?

Published on:

Published on:

Mamata Banerjee announced she will support Congress in Nandigram bye election
Follow

বাংলা হান্ট ডেস্কঃ দলের নাম-প্রতীকের পর নন্দীগ্রাম উপনির্বাচনের প্রার্থী হারিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার মনোনয়ন প্রত্যাহার করেন মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নন্দীগ্রামের (Nandigram Bye Election) প্রার্থী সঞ্চিতা প্রধান দে। এরপরেই ওই আসনে কংগ্রেসকে সমর্থন করার কথা জানান দলনেত্রী। পাশাপাশি রেজিনগর আসন নিয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

আসন্ন উপনির্বাচনে দলের অবস্থান স্পষ্ট করলেন মমতা | (Mamata Banerjee)

এদিন বিকেলে একটি সাংবাদিক সম্মেলন করেন তৃণমূল নেত্রী। সেখানে তিনি বলেন, দীর্ঘ লড়াইয়ের পর এই দল তৈরি করেছেন। ২৮ বছর পূর্ণ করে ২৯ বছরে পা দিয়েছে তৃণমূল। এই দল তাঁর কাছে সব। তবে আসন্ন নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেসকে সমর্থন করবেন তাঁরা।

আরও পড়ুনঃ ফের শুরু ম্যানুয়াল থেকে ডিজিটাল বার্থ সার্টিফিকেটের কাজ! কী কী নথি লাগছে জানুন

মমতা বলেন, “বৃহস্পতিবার রাহুল গান্ধী ফোন করেছিলেন। অরবিন্দ কেজরিওয়ালও করেছেন। আমরা একসঙ্গে লড়াই করব। বিজেপিকে ছাড়ব না। সিস্টার পার্টিকে, ন্যাচরাল জোটকে সমর্থন করব। বিজেপিকে নয়।“

মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নেত্রী জানান, নন্দীগ্রামের দলীয় প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করার আগেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। নিজেদের মধ্যে এই সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা। তবে কংগ্রেসকে জানানো হয়নি।

কংগ্রেস সম্মত হয়েছে কিনা জানতে চাওয়ায় প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, “কংগ্রেস সম্মত হওয়ার কী আছে! যে কোনও শর্তে আমাদের সাহায্য করতে রাজি ওরা। আমরা প্রার্থী দিচ্ছি না। সমর্থন দিচ্ছি।“

এদিন তৃণমূলের নাম-প্রতীক ইস্যুতে নির্বাচন কমিশনকেও নিশানা করেন মমতা। তিনি বলেন, “আজ গণতন্ত্রের ইতিহাসে এক কালো দিন। যা হচ্ছে দুর্ভাগ্যজনক, গণতন্ত্রবিরোধী, অসাংবিধানিক, পলিটিক্যালি বায়াসড। একটা রাজনৈতিক দলের স্বার্থ চরিতার্থ করা হচ্ছে।“

Mamata Banerjee

মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নেত্রী বলেন, এর আগে উদ্ধব ঠাকরের দলের প্রতীক কেড়েছে। এনসিপিকে ভেঙেছে। এবার আমাদের সঙ্গে হল। ‘মধ্যরাতে গণতন্ত্রের হত্যা’ হয়েছে বলে দাবি করেন তিনি।

এদিনের সাংবাদিক বৈঠক থেকে ঋতব্রত শিবিরকেও তুলোধোনা করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাঁদের বিজেপির ‘এ’ টিম নাম দিয়ে বলেন, “টাকার বিনিময়ে ওখানে যাচ্ছে, ওয়াশিং মেশিনে সাফ হয়ে যাচ্ছে। ওরা নকল তৃণমূল, বিজেপির টাকায় ভেকধারী তৃণমূল”।