সাগরে নিম্নচাপ! শনি ও রবিবার দক্ষিণবঙ্গে ফের ঝেঁপে বৃষ্টি, আগাম খবর দিল আবহাওয়া অফিস

Published on:

Published on:

south bengal weather(226)
Follow

বাংলাহান্ট ডেস্ক: খাতায়-কলমে আগেই বিদায় নিয়েছে বর্ষা। তবে বাস্তবে পরিস্থিতি ভিন্ন। ফের বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলিতে। আবহাওয়া অফিস বলছে, সাগরে রয়েছে নিম্নচাপ। যার জেরে আপাতত ঝড়-জলের পরিস্থিতি বজায় থাকবে রাজ্যে। উত্তর থেকে দক্ষিণ, সর্বত্রই বৃষ্টির পূর্বাভাস। আগামীকাল শনিবার কেমন থাকবে আবহাওয়া? দেখুন আগাম আপডেট।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather

ফের দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। তিনদিন বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। রবিবার অবধি কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। আবহাওয়া অফিস বলছে, আপাতত টুপটাপ চললেও বজায় থাকবে ভ্যাপসা গরম ও অস্বস্তি।

শনি ও রবিবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে বজ্রপাত হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তালিকায় কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, দুই মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা। এই সমস্ত জেলায় বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পশ্চিমের জেলাগুলিতে। ইতিমধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সর্তকতা জারি হয়েছে। এছাড়া ঝড়-বৃষ্টি হতে পারে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর বীরভূম ও মুর্শিদাবাদ জেলার কিছু অংশে। ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে শনিবার। রবিতে কিছুটা কমবে দাপট। এরপর সোমবার থেকে বৃষ্টি কমতে পারে। তারপর কোথাও কোনও সতর্কতা নেই দক্ষিণবঙ্গের।

south bengal weather(257)

আরও পড়ুন: পুজোয় যেখানে-সেখানে হোর্ডিং নয়! বিজ্ঞাপন ঘিরে কলকাতা পুরসভার কড়া নির্দেশ

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর | North Bengal Weather Update

উত্তরবঙ্গে আজও ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। আগামীকাল থেকে তার দাপট কমবে। কাল, অর্থাৎ শনিবার থেকে বৃষ্টি কমবে উত্তরবঙ্গে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা এদিন। এছাড়া বাকি দার্জিলিং, কালিম্পং, কোচবিহারের মতো জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে কোথাও কোথাও।