বাংলা হান্ট ডেস্ক: আজকের রাশিফল (Ajker Rashifal)-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি। এছাড়াও, সতর্ক হওয়া যায় আসন্ন বিপদ থেকেও। তাই, জেনে নিন কেমন যাবে আপনার দিনটি।
দেখে নিন আজকের রাশিফল (Ajker Rashifal):
মেষ রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। কোনও উত্তেজনা এবং মতপার্থক্য আজ আপনার মেজাজ খিটখিটে করে তুলতে পারে। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। আপনার ভাই অথবা বোন আজ আপনার কাছ থেকে আর্থিক সাহায্য চাইতে পারেন। পরিবারের সদস্যদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। ভালোবাসার মানুষের সঙ্গে আজ আপনি কোথাও পিকনিকে যেতে পারেন। সেখানে গিয়ে কিছু মূল্যবান স্মৃতির সঞ্চয় ঘটবে। দূরে কোথাও সফরের মাধ্যমে আপনি ক্লান্ত হয়ে পড়লেও লাভবান হবেন। প্রিয়জনদের সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। আজ আপনি কিছু গুরুত্বপূর্ণ যোগাযোগ তৈরি করতে সক্ষম হবেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে ৯ বছরের ছোট কন্যাকে খাবার খেতে দিন।
বৃষ রাশি: শরীর এবং মন সুস্থ রাখার লক্ষ্যে নিয়মিতভাবে ধ্যান ও যোগ ব্যায়াম করুন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। কোনও নিরাপদ আর্থিক পরিকল্পনায় বিনিয়োগ করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আত্মীয় এবং বন্ধুদের কাছ থেকে আপনি আজ অপ্রত্যাশিত উপহার পেতে পারেন। আজ আপনি একজন বিশেষ বন্ধুকে মিস করতে পারেন। কোথাও ভ্রমণের মাধ্যমে আপনার বিপুল অর্থব্যয় হতে পারে। আপনার মন আজ ভালো থাকবে। পরিবারের সদস্যদের সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে ভগবান গণেশের মন্দিরে দূর্বা অর্পণ করুন।
মিথুন রাশি: শরীর নিয়ে অযথা চিন্তা করবেন না। কারণ, আজ আপনি শারীরিক দিক থেকে সম্পূর্ণ সুস্থ থাকবেন। যাঁরা বাজি বা জুয়া খেলায় অযথা অর্থব্যয় করেন তাঁরা আজ বিপুল ক্ষতির সম্মুখীন হতে পারেন। তাই, এহেন বদভ্যাস অবশ্যই পরিত্যাগ করুন। পরিবারের সদস্য এবং বন্ধুবান্ধবদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। আপনার কাছে থাকা সময় সঠিকভাবে কাজে লাগান। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। পরিবারের অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে কপালে সাদা চন্দনের টিকা লাগান।
কর্কট রাশি: এই রাশির গর্ভবতী মহিলাদের আজ অত্যন্ত সতর্ক থাকতে হবে এবং সাবধানতার সঙ্গে হাঁটাচলা করতে হবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। শুধু তাই নয়, পূর্বে আপনার কাছ থেকে অর্থ ধার নিয়েছিলেন এমন একজন ব্যক্তি আজ সেই অর্থ আপনাকে ফেরত দিতে পারেন। আপনি আজ কোনও কাজে বন্ধুদের কাছ থেকে সাহায্য পাবেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। আপনি আজ একটি ধর্মীয় স্থানে গিয়ে কিছুটা সময় অতিবাহিত করতে পারেন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। আপনি আজ একটি বহু প্রতীক্ষিত ফোন কল পেতে পারেন। যার ফলে কিছু পুরনো স্মৃতির রোমন্থন হতে পারে। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে সাদা চন্দনের তিলক লাগান।
সিংহ রাশি: আপনি আজ কোনও খেলাধুলায় অংশগ্রহণ করতে পারেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। আত্মীয়দের সঙ্গে কোথাও ছোট সফরের মাধ্যমে আপনি দৈনিক কাজের সূচি থেকে বিরতি নিতে পারেন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। ভাই-বোনের সঙ্গে আপনি আজ বাড়িতে একটি সিনেমা অথবা প্রতিযোগিতা দেখতে পারেন। আপনার একাকীত্ব দূরে সরিয়ে রাখুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে আমিষ খাবার পরিত্যাগ করুন।
কন্যা রাশি: আপনার মনোমুগ্ধকর ব্যক্তিত্ব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। এই রাশিচক্রের বিবাহিত ব্যক্তিরা আজ তাঁদের শ্বশুর বাড়ির কাছ থেকে আর্থিক সুবিধা পেতে পারেন। আপনি আজ একটি কাজে আপনার ভাইয়ের কাছ থেকে সাহায্য পাবেন। ভালোবাসার মানুষ অথবা অর্ধাঙ্গিনীর কাছ থেকে পাওয়া একটি ফোন কল আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে। এই রাশির বয়স্ক ব্যক্তিরা আজ তাঁদের পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করতে পারেন। আপনার ভালো গুণগুলির পরিপ্রেক্ষিতে পরিবারের প্রবীণ সদস্যরা আপনার প্রশংসা করবেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: বাণিজ্যে এবং আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে বিভিন্ন রঙের পোশাক পরুন।

তুলা রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। আপনি আজ কোনও উত্তেজনা থেকে পরিত্রাণ পেতে পারেন। আপনি যদি বাড়ি থেকে দূরে কোথাও কাজ করেন অথবা পড়াশোনা করেন সেক্ষেত্রে যাঁদের সঙ্গে থাকলে আপনার অর্থ এবং সময় নষ্ট হয় তাঁদের সঙ্গ অবশ্যই অবিলম্বে আজ পরিত্যাগ করুন। সামগ্রিকভাবে দিনটি খুব একটা খারাপ কাটবে না। অযথা সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। পরিবারের সদস্যদের সঙ্গে আজ আপনার কোথাও শপিংয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যার ফলে আপনি ক্লান্ত হতে পারেন। বিবাহিত জীবনে কিছুটা সময় দিন।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে মাংস খাওয়া এবং মদ্যপান থেকে বিরত থাকুন। এর পাশাপাশি হিংসা দূরে সরিয়ে রাখুন এবং কাউকে কষ্ট দেবেন না। এছাড়াও কারোর নিন্দা করবেন না।
বৃশ্চিক রাশি: আর্থিক দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। ভালোবাসার মানুষের সঙ্গে দেখা করতে যাওয়ার পরিকল্পনা আজ বিঘ্নিত হতে পারে। আপনি আজ অবসর সময়ে কিছু সৃজনশীল কাজ করতে পারেন। অযথা সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। অর্ধাঙ্গিনীর শরীর খারাপ থাকার কারণে আজ আপনি ব্যস্ত হয়ে পড়লেও সবকিছু ভালোভাবে সামলে নেবেন।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে চাল অথবা রুপো মায়ের কাছ থেকে নিয়ে তা নিজের কাছে রাখুন।
ধনু রাশি: এই রাশির বিবাহিত দম্পতিদের তাঁদের সন্তানদের পড়াশোনার জন্য বিপুল অর্থব্যয় হতে পারে। বাবা-মায়ের স্বাস্থ্যের প্রতি অবশ্যই নজর দিন। ভালোবাসার মানুষের কাছে আজ আপনি নিজের অনুভূতিগুলি জানাতে পারবেন না। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে। সেই সময়ে আপনি ধ্যান ও যোগ ব্যায়াম করতে পারেন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং মানসিক শান্তি বজায় থাকবে। একজন বন্ধুকে সাহায্য করে আজ আপনার ভালো লাগবে। অর্ধাঙ্গিনীর কোনও আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে বিধারা গাছের শিকড় একটি পাত্রে জল ভরে সারারাত ভিজিয়ে রাখুন এবং পরের দিন সেই জল পান করুন।
আরও পড়ুন: রোগীদের সুষ্ঠু পরিষেবাই মূল লক্ষ্য! বিশ্ব রোগী সুরক্ষা দিবসে বিশেষ অনুষ্ঠান ডিসান হাসপাতালে
মকর রাশি: আপনি আজ একটি দীর্ঘমেয়াদী অসুস্থতা থেকে পরিত্রাণ পেতে পারেন। পরিবারের একজন অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে আপনি আজ আর্থিক লেনদেন এবং অর্থ সঞ্জয় সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পাবেন। কোথাও বিনিয়োগ করার আগে আজ অবশ্যই সমস্ত তথ্য ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন। আপনার কাছে থাকা অবসর সময়টি সঠিকভাবে কাজে লাগান। আপনি আর কোনও সৃজনশীল কাজ করার চেষ্টা করতে পারেন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। মন ভালো রাখার জন্য আজ আপনি কিছু অনুপ্রেরণামূলক বই পড়তে পারেন অথবা সিনেমা দেখতে পারেন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
প্রতিকার: প্রতিটি ক্ষেত্রে উন্নতির লক্ষ্যে একজন অভাবী মহিলাকে আটা, চাল, দুধ, দই এবং চিনি দান করুন।
আরও পড়ুন: দামে নেই চিন্তা! iPhone 18 Pro সিরিজ কিনতে তুমুল ভিড় গ্রাহকদের, বাদ নেই তারকারাও
কুম্ভ রাশি: আপনি আজ একটি দীর্ঘমেয়াদী অসুস্থতা থেকে পরিত্রাণ পেতে পারেন। আপনার আজ বিপুল অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। ভবিষ্যতের কথা মাথায় রেখে অর্থ সঞ্চয় এর লক্ষ্যে আপনি বাবা-মা এবং অর্ধাঙ্গিনীর সঙ্গে আলোচনা করতে পারেন। আপনার রসিক মনোভাব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। বাড়ির কাজ শেষ করার পর এই রাশির গৃহিণীরা আজকে অবসর সময়ে টিভিতে বা মোবাইলে একটি সিনেমা দেখতে পারেন। নিজের ত্রুটিগুলি সংশোধন করার চেষ্টা করুন।
প্রতিকার: প্রতিটি ক্ষেত্রে উন্নতির লক্ষ্যে একজন অভাবী মহিলাকে আটা, চাল, দুধ, দই এবং চিনি দান করুন।
মীন রাশি: সেইসব কাজগুলি বেশি করে করুন যেগুলি আপনাকে শারীরিক দিক থেকে সুস্থ রাখবে। যাঁরা তাঁদের আত্মীয়দের কাছ থেকে ঋণ নিয়েছিলেন তাঁদের আজ তা ফেরত দিতে হবে। আজ আপনার কাছে কিছুটা অবসর সময় থাকলেও আজ আপনি সেটি একাকী অতিবাহিত করতে পছন্দ করবেন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। আপনার একটি নতুন প্রকল্প এবং পরিকল্পনা সম্পর্কে বাবা-মায়ের বিশ্বাস অর্জনের জন্য এই দিনটি অবশ্যই ভালো।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে ভগবান গণেশের মন্দিরে দূর্বা অর্পণ করুন।













