বাংলা হান্ট ডেস্ক: হাতেগোনা আর কয়েকটা দিন। তারপর আস্তে চলেছে বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। এই পুজোর সময় যাত্রীদের জন্য রয়েছে দুঃসংবাদ। কারণ চেঙ্গাইল রেল ইয়ার্ডে রিমডেলিংয়ের কাজের জন্য আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ১১ অক্টোবর পর্যন্ত হাওড়া খড়গপুর শাখায় ট্রেন চলাচল ব্যাহত হবে (Indian Railways)। ইতিমধ্যে এ বিষয়ে রেলের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
খড়্গপুর শাখায় রিমডেলিংয়ের কাজ, বাতিল একাধিক ট্রেন (Indian Railways)
সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে চেঙ্গাইলের রেল ইয়ার্ডের আধুনিকরণের জন্য লোকালও এক্সপ্রেস ট্রেন মিলিয়ে মোট ৫১ টি ট্রেন বাতিল করা হয়েছে। এই ট্রেনগুলি বাতিল থাকার ফলে যাত্রীদের যাতায়াত ব্যবস্থার উপর প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। এবার এই কাজের ফলে কোন কোন ট্রেন বাতিল থাকছে তা একনজরে দেখে নিন।

আরও পড়ুন: বেঁচে যাওয়া চা ফের গরম করে খান? সাবধান, জানুন কারণ
এই তালিকায় রয়েছে, হাওড়া-বরবিল এক্সপ্রেস, হাওড়া-কান্তাবাঞ্জি ইস্পাত এক্সপ্রেস, কান্তাবাঞ্জি-হাওড়া ইস্পাত এক্সপ্রেস, জুনাগড় রোড-হাওড়া ইস্পাত এক্সপ্রেস, শালিমার-ভোজুডিহ-শালিমার এক্সপ্রেস এবং হাওড়া-দিঘা এক্সপ্রেস।
১০ অক্টোবর বন্ধ থাকবে হাওড়া-পুরী এক্সপ্রেস, হাওড়া-জগদলপুর এক্সপ্রেস, হাওড়া-চক্রধরপুর এক্সপ্রেস এবং হাওড়া-বোকারো স্টিল সিটি এক্সপ্রেস। ১১ অক্টোবর বাতিল করা হয়েছে সাঁতরাগাছি-পুরুলিয়া-হাওড়া এক্সপ্রেস। পুজোর মুখে ট্রেন বাতিলের খবরে চিন্তায় পড়েছেন সাধারণ যাত্রীরা।
তবে পুজোর মুখে, ৫১ টি ট্রেন বাতিল হওয়ার ফলে যাত্রীদের যাতায়াত ব্যবস্থা সমস্যার মুখে পড়বে বলে মনে করা হচ্ছে। এর ফলে যাত্রীদের যাতায়াতের জন্য হাতে সময় নিয়ে বেরোনোর জন্য অনুরোধ করেছে ভারতীয় রেল (Indian Railways)।













