বাংলাহান্ট ডেস্ক : বলিউডে তৈরি হচ্ছে ‘রামায়ণ’। বিতর্ক এবং প্রত্যাশার দোলাচলের মধ্যেই গণেশ চতুর্থীতে মুক্তি পেয়েছে আসন্ন ছবির প্রথম গান ‘জয় জয় রাম’। অরিজিৎ সিং (Arijit Singh) এবং শ্রেয়া ঘোষালের কণ্ঠ অন্য মাত্রা দিয়েছে গানটিকে। দেশজুড়ে ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে জয় জয় রাম। এবার জানা গেল, এই গানটি গাইতে গিয়ে নাকি ২০০-র ও বেশি টেক নিয়েছিলেন অরিজিৎ।
গান গাইতে গিয়ে ২০০ টেক অরিজিতের (Arijit Singh)
সূত্রের খবর, গানটি গাওয়ার সময়ে নাকি আধ্যাত্মিক অনুভূতিতে বিভোর হয়ে গিয়েছিলেন অরিজিৎ। গানের মধ্যে তিনি এতটাই ডুবে গিয়েছিলেন যে একের পর এক টেক দিতে থাকেন। উপস্থিত কলাকুশলীরাও বাকরুদ্ধ হয়ে পড়েন গায়ককে দেখে।

কী হয়েছিল গায়কের: এক প্রত্যক্ষদর্শী জানান, গানের প্রতিটি টেকের সময় সুর ও শব্দের অন্তরের ভাবকে গভীরভাবে উপলব্ধি করছিলেন অরিজিৎ (Arijit Singh)। গানটির মধ্যে পুরোপুরি নিজেকে সঁপে দিয়েছিলেন তিনি। তাঁর নিষ্ঠা ও শ্রদ্ধা দেখে অবাক হয়ে যান কলাকুশলীরা।
আরও পড়ুন : হটপটে রাখা রুটিও শক্ত কাঠের মতো! এই ৫ টোটকায় ঘন্টার পর ঘন্টা থাকবে নরম
কে লিখেছেন গানটি: জয় জয় রাম গানটি লিখেছেন হিন্দি কবি ও গীতিকার কুমার বিশ্বাস। গানে সুর দিয়েছেন এ আর রহমান। গণেশ চতুর্থীতে মুক্তি পাওয়ার পর মাত্র কয়েক দিনেই কয়েক মিলিয়ন ভিউ হয়ে গিয়েছে গানটিতে।
আরও পড়ুন : দর্শকদের ভালোবাসার মাপকাঠি, সিরিয়ালের TRP আসলে কী জানেন?
আসন্ন রামায়ণ (Ramayana) ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে রণবীর কাপুর, সাই পল্লবী এবং যশকে। সবকিছু ঠিকঠাক থাকলে দিওয়ালির সময় মুক্তি পাবে রামায়ণ।













