বাংলাহান্ট ডেস্ক : ভারতীয় জীবনযাত্রায় খাদ্যাভ্যাসে রুটি এক বড় ভূমিকা পালন করে। অনেক বাড়িতেই ভাতের থেকে রুটি বেশি খাওয়া হয়। সময় বাঁচাতে অনেকে সকালেই একেবারে সারাদিনের রুটি করে রেখে দেন। কিন্তু হটপটে (Kitchen Hacks) রাখলেই নীচের রুটি ঘেমে উঠে ভিজে যায় আর উপরের রুটি হয়ে থাকে শক্ত খটখটে। এই সমস্যা এড়ানোর উপায় কী?
হটপটে কীভাবে রাখা উচিত রুটি (Kitchen Hacks)?
হটপটে রুটি রাখলেও তা সঠিক ভাবে না রাখতে পারলে রুটি শক্ত হয়ে যেতে পারে। হটপটে সরাসরি রুটি না রেখে একটি পরিস্কার খসখসে সুতির কাপড়ে রুটি গুলি মুড়ে রাখুন। কাপড়টিই হটপটের ভেতরের গরম বাষ্প শুষে নেবে। তাওয়া থেকে নামানোর পরেই সরাসরি হটপটে রুটি রেখে ঢাকনা বন্ধ করে দেবেন না। এতে নীচের রুটি আরও তাড়াতাড়ি ঘেমে যায়।

নীচে রাখুন এই জিনিস: হটপটের একদম নীচে একটি কিচেন টিস্যু পেপার (Kitchen Hacks) পেতে দিন। নয়তো একটি ছোট জালি বা স্ট্যান্ডও রাখতে পারেন। তার উপরে কাপড়ে মোড়ানো রুটি রাখুন। এতে নীচের রুটি ঘামবে না।
আরও পড়ুন : সুস্বাদু হবে, স্বাস্থ্যকরও, এভাবে রাঁধুন গন্ধরাজ মুরগি বাটা
মাখাতে পারেন ঘি: রুটি সেঁকার পরেই উপরে সামান্য ঘি বা মাখন লাগিয়ে নিতে পারেন। এতে রুটির ভেতরের আর্দ্রতা আটকে যায়। ফলে রুটি দীর্ঘদিন নরম থাকে।
আরও পড়ুন : দিঘা-ডায়মন্ডহারবারে ইলিশ নেই, বাজার কাঁপাচ্ছে গুজরাটের ইলিশ, কেন এই অবস্থা?
দরকার ছাড়া বারবার হটপটের মুখ না খোলাই ভালো। প্রত্যেকবার ঢাকনা খোলার সঙ্গে সঙ্গে ভেতরের তাপমাত্রা কমে যায়। এতে রুটি খুব তাড়াতাড়ি ঠাণ্ডা হতে শুরু করে। এই কয়েকটি টিপস মানলেই সকালের বানানো রুটি রাত পর্যন্তও ভালো থাকবে।













