বাংলাহান্ট ডেস্ক: কিছুটা কমেছিল বৃষ্টির দাপট। এবার ফের বাড়বে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, রাজ্যের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আপাতত। আগামীকালও বৃষ্টি হবে একাধিক জেলায়। বিক্ষিপ্ত ভাবে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) দু-এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather
দু’দিন বিশ্রামের পর আবারও বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সকাল থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মেঘলা আকাশ। আবহাওয়া অফিস বলছে, আজ ও আগামীকাল বৃষ্টি হবে বিক্ষিপ্তভাবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি চলবে।
শনি ও রবিবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, দুই মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায়। এই সমস্ত জেলায় বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া ঝড়-বৃষ্টি হতে পারে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর বীরভূম ও মুর্শিদাবাদ জেলার কিছু অংশে।
সোমবার এবং মঙ্গলবার বৃষ্টির পরিমাণ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কমবে। তবে চিত্র বদলে যাবে বুধবার। বুধবার থেকে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। এই সময় দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাই ভিজবে। টানা বৃষ্টি হলেও তাপমাত্রাও কিছুটা কম থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

আরও পড়ুন: জেন জি’র মন মজে ‘বন্ধু’ বিজেপিতেই! দিল্লি বিশ্ববিদ্যালয়ে বিরাট জয় ABVP-র, গেরুয়া ঝড়ে সাফ বিরোধীরা
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর | North Bengal Weather Update
উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সতর্কতা নেই। বৃষ্টির দাপট কম থাকবে আপাতত। অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং, কোচবিহারের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে কোথাও কোথাও। বুধবার পর্যন্ত একইরকম থাকবে পরিস্থিতি। বৃষ্টির দাপট বাড়বে বৃহস্পতিবার থেকে।













