বাংলাহান্ট ডেস্ক: জেন জি’র ভরে ভরে ভালোবাসা বিজেপিকে। নিট আন্দোলন, বিক্ষোভ থেকে বিরোধীদের কৌশল-কুৎসা, সবকিছু ভেঙে চুরমার সেই রাজধানীর বুকেই। ছাত্র রাজনীতিতে রীতিমতো গেরুয়া ঝড় তুলল এবিভিপি (ABVP)। দিল্লি বিশ্ববিদ্যালয়ে (Delhi University Election Results 2026)।‘মিনি ইন্ডিয়া’র স্টুডেন্টস ইউনিয়নের নির্বাচনে চারটির মধ্যে তিনটি আসনেই জয়লাভ করল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। জ্বলজ্বল করছে তরুণদের আস্থার ছবি।
পড়ুয়াদের মন মজে বিজেপিতেই | ABVP
এদিন ২০ রাউন্ড গণনার পর দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের ফল সামনে এলে দেখা যায় চারটির মধ্যে তিনটি, প্রেসিডেন্ট, সেক্রেটারি ও জয়েন্ট সেক্রেটারি পদে জয়ী হয়েছে এবিভিপি। প্রেসিডেন্ট পদে জয়ী হয়েছেন এবিভিপির প্রার্থী যশ দাবাস। তার প্রাপ্ত ভোট ২৪ হাজার ৫৭৬। দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের নির্বাচনে জেন জি’র ভালোবাসায় একেবারে ফুলে-ফেঁপে উঠল এবিভিপি-র ভোটবাক্স।
এছাড়া ২১ হাজার ৬৫০ ভোট নিজের ঝুলিতে করে সেক্রেটারি পদে নির্বাচিত হয়েছেন রিয়া ছাওড়ি। যুগ্ম সেক্রেটারির পদে ১৬ হাজার ৬১৫ ভোট পেয়ে জয়লাভ করেছেন তরুণ মুখ লক্ষ্য রাজ সিং। অন্যদিকে অন্যদিকে, নির্দল প্রার্থী হিসাবে জিতেছেন দীপাংশু শোকিন। রীতিমতো মাটিতে লুটোপুটি খাচ্ছে কংগ্রেসের ছাত্র সংগঠন।
আরও পড়ুন: ‘খাম’ অতীত, নওশাদ পেলেন ‘আলমারি’! ‘বাঁশি’ কেড়ে হুমায়ুনকে কোন প্রতীক দিল নির্বাচন কমিশন?
উল্লেখ্য, এবার প্রথম নয়, গত কয়েক বছর ধরেই দিল্লি বিশ্ববিদ্যালয়ে এবিভিপি-র দাপট অব্যাহত রয়েছে। গত বছরও তিনটিতে জয় ছিনিয়ে এনেছিলেন এবিভিপি প্রার্থীরা। তবে এবার যেভাবে ছাত্র আন্দোলন, জেন জি বিক্ষোভে রাজধানী উত্তপ্ত হয়ে উঠেছিল তাতে গেরুয়া শিবিরে চাপ ছিল বলে মত ছিল রাজনৈতিক মহলের। তবে কোথায় কী?

এবারেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওপর ভরসা রেখে এবিভিপিকেই ঢেলে ভোট দিল মোদির জেন জি ‘বন্ধুরা’। নিজ দুর্গ নিজেদের দখলেই রাখল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। দেশের বিভিন্ন প্রান্তের পড়ুয়াদের সমাগমস্থল দিল্লি বিশ্ববিদ্যালয়ে এবিভিপি-র এই জয় যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।













