বাংলা হান্ট ডেস্ক: সাম্প্রতিক সময়ে ভারতের অর্থনীতির প্রসঙ্গে একের পর এক ইতিবাচক তথ্য (Direct Tax Collections) সামনে এসেছে। শুধু তাই নয়, প্রথম ত্রৈমাসিকের GDP (Gross Domestic Product)-র পরিসংখ্যানও প্রত্যাশার চেয়ে অনেক ভালো ছিল। এছাড়াও, GST আদায়ও বেশ ভালো হয়েছে। এদিকে, বিশ্বব্যাপী মন্দার আশঙ্কা থাকা সত্ত্বেও মুডি’স সম্প্রতি ৭ শতাংশ বৃদ্ধির হারের পূর্বাভাস দিয়েছে। এখন, সরকার ডাইরেক্ট ট্যাক্স কালেকশনের পরিসংখ্যানও প্রকাশ করেছে। যা থেকে বোঝা যায় যে দেশের (India) অর্থনীতি শক্তিশালী এবং ভালো গতিতে এগিয়ে চলেছে। সরকারি তথ্য অনুযায়ী, দেশের মোট ডাইরেক্ট ট্যাক্স কালেকশন ১৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ১২.১২ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে। সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস তথা CBDT কর্তৃক প্রকাশিত সর্বশেষ তথ্য অনুসারে, ট্যাক্স রেভিনিউর এই উল্লেখযোগ্য বৃদ্ধির প্রধান কারণ হল অ্যাডভান্স ট্যাক্স আদায়। যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।
ডাইরেক্ট ট্যাক্স কালেকশন (Direct Tax Collections) ১৩ শতাংশ বেড়ে পৌঁছল ১২.১২ লক্ষ কোটিতে:
১৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে ডাইরেক্ট ট্যাক্স কালেকশন: জানিয়ে রাখি যে, সরকারি তথ্য অনুযায়ী, ১৭ সেপ্টেম্বর পর্যন্ত ভারতের মোট ডাইরেক্ট ট্যাক্স কালেকশন গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ১৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ১২.১০ লক্ষ কোটি টাকায় দাঁড়িয়েছে। এতে অ্যাডভান্স ট্যাক্স পেমেন্টের উল্লেখযোগ্য অবদান রয়েছে। যা ১৬.১৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ৫.২২ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই পরিসংখ্যান ইঙ্গিত দেয় যে বিশ্বব্যাপী প্রতিকূলতা সত্ত্বেও চলতি অর্থবর্ষে আয় এবং কর্পোরেট মুনাফার বৃদ্ধি শক্তিশালী ছিল। এছাড়াও, কেন্দ্রীয় সরকার চলতি অর্থবর্ষে ডাইরেক্ট ট্যাক্স কালেকশনে ৮ শতাংশ বৃদ্ধির বাজেট লক্ষ্যমাত্রা সহজেই অর্জন করবে বলে অনুমান করা হচ্ছে। ইতিমধ্যেই গ্রান্ট থর্নটন ইন্ডিয়ার ট্যাক্স পার্টনার রিচা সাহনি ET-র একটি রিপোর্টে জানিয়েছেন যে, ডাইরেক্টর ট্যাক্স কালেকশন শক্তিশালী অর্থনৈতিক কর্মকাণ্ড এবং একটি ক্রমবর্ধমান ট্যাক্স বেসের ইঙ্গিত দেয়। তিনি আরও জানান যে, অ্যাডভান্স ট্যাক্স পেমেন্টের ক্রমাগত বৃদ্ধি করদাতাদের আস্থা, ব্যবসায়িক কর্মক্ষমতা এবং আয় বৃদ্ধির প্রত্যাশার একটি ইতিবাচক সূচক হিসাবেও বিবেচিত হয়।

অ্যাডভান্স ট্যাক্সে উল্লেখযোগ্য বৃদ্ধি: উল্লেখ্য যে, করদাতাদের বার্ষিক আয়ের অনুমানের ওপর ভিত্তি করে এডভান্স ট্যাক্স পেমেন্ট, কর ভিত্তি এবং অর্থনৈতিক কার্যকলাপের অবস্থার একটি প্রাথমিক সূচক। কর্পোরেট অ্যাডভান্স ট্যাক্স ১৮.০৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪.১৬ লক্ষ কোটি টাকায় দাঁড়িয়েছে। যা এক বছর আগে ছিল ৩.৫২ লক্ষ কোটি টাকা। এদিকে, নন-কর্পোরেট অ্যাডভান্স ট্যাক্স ৯.২৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ১.০৬ লক্ষ কোটি টাকায় দাঁড়িয়েছে। যা আগে ছিল ৯৬,৯০৪ কোটি টাকা।
আরও পড়ুন: বিজ্ঞাপনের শুটিং করতে গিয়ে বিপত্তি! গুরুতর চোট পেয়ে চিকিৎসাধীন তারকা ক্রিকেটার
সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেসের তথ্য অনুযায়ী, রিফান্ড অ্যাডজাস্ট করার আগে মোট ডাইরেক্ট ট্যাক্স কালেকশন ১৫.১৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৪.৩২ লক্ষ কোটি টাকায় দাঁড়িয়েছে। যেখানে রিফান্ড ২৯.১৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ২.২০ লক্ষ কোটি টাকা হয়েছে। নন-কর্পোরেট সেক্টরে রিফান্ডের এই বৃদ্ধি বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল। যেখানে তা দ্বিগুণেরও বেশি বেড়ে ৩৯,৮৬৬ কোটি টাকা থেকে ৮১,৪৩৯ কোটি টাকায় পৌঁছেছে।
আরও পড়ুন: উপাদান থেকে শুরু করে ডিজাইন! Asian Games 2026-এর মেডেলে রয়েছে একের পর এক চমক
সিকিউরিটি ট্রানজাকশন ট্যাক্স বেড়েছে: জানিয়ে রাখি , ET-র এক প্রতিবেদনে প্রাইস ওয়াটারহাউস অ্যান্ড কোং এলএলপি-এর পার্টনার হিতেশ সাহনি জানিয়েছেন যে, উচ্চ হারে রিফান্ড সত্ত্বেও, মোট ট্যাক্স কালেকশন স্থিতিশীল গতিতে বৃদ্ধি পেয়েছে এবং মোট কর আদায়ের পরিমাণ ১.৩৯ লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গেছে। মূলত, বেশি গ্রস ট্যাক্স ফ্লো, উন্নত ক্লিয়ারেন্স এবং লাগাতার অর্থনৈতিক ও বাজার কার্যকলাপের কারণে আদায় শক্তিশালী ও স্থিতিশীলতা দেখাচ্ছে। শক্তিশালী এফএন্ডও (ফিউচারস অ্যান্ড অপশনস) ট্রেডিং এবং খুচরো বিনিয়োগকারীদের বর্ধিত অংশগ্রহণের ফলে ১ এপ্রিল থেকে ১৭ সেপ্টেম্বরের মধ্যে সিকিউরিটিজ ট্রানজাকশন ট্যাক্স তথা STT সংগ্রহ ৫৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪০,২১৪ কোটি টাকায় পৌঁছেছে।













