বাংলাহান্ট ডেস্ক : প্রতিদিনের রান্নার জন্য এলপিজি গ্যাস সিলিন্ডার প্রয়োজন হয় প্রতি গৃহস্থ বাড়িতে। কিন্তু এবার এলপিজি গ্রাহকদের জন্য এল বড় আপডেট। ই কেওয়াইসি (LPG e-KYC) না করালে আর বুকিং করা যাবে না গ্যাস সিলিন্ডার। মন্ত্রকের তরফে স্পষ্ট নির্দেশ, রান্নার গ্যাসে আধার লিঙ্ক করা না থাকলে গ্রাহকদের গ্যাস বুকিং অ্যাকাউন্ট ব্লক করা হবে।
এলপিজি ই কেওয়াইসি (LPG e-KYC) নিয়ে বড় আপডেট
জানা যাচ্ছে, ইন্ডেন, এইচপি গ্যাস, ভারত গ্যাস সহ দেশের সব তেল বিপণনকারী সংস্থাগুলিকে চিঠি পাঠিয়েছে পেট্রোলিয়াম মন্ত্রক। নির্দেশ দেওয়া হয়েছে, সমস্ত গ্রাহকদের ই কেওয়াইসি করা বাধ্যতামূলক। কোনও গ্রাহক ই কেওয়াইসি না করলে তাদের গ্যাস বুকিং বন্ধ করে দেওয়া হবে।

বন্ধ হবে গ্যাস বুকিং: আরও বলা হয়েছে, বায়োমেট্রিক অথেনটিকেশন ছাড়া রিফিল বুকিং ব্লক করে দেওয়া হবে। ইতিমধ্যেই ই কেওয়াইসি না করার জন্য অনেক গ্রাহকের ভর্তুকি বন্ধ করে দেওয়া হয়েছে। ই কেওয়াইসি (LPG e-KYC) বা বায়োমেট্রিক আধার অথেনটিকেশন হয়ে গেলে ফের সিলিন্ডার বুকিং চালু হয়ে যাবে, সেই সঙ্গে ভর্তুকিও চালু হয়ে যাবে।
আরও পড়ুন : শনিবার কলকাতায় সোনার নতুন দাম কত? দেখে নিন ২২ ও ২৪ ক্যারেটের রেট
কী নির্দেশ কেন্দ্রের: কেন্দ্রের নির্দেশ অনুযায়ী, এখনও পর্যন্ত ই কেওয়াইসি যারা করাননি তাদের বেশি দাম দিয়ে গ্যাস সিলিন্ডার কিনতে হবে। বর্তমানে ১৪.২ কেজি গ্যাস সিলিন্ডারের দাম ৯৬৮ টাকা। কিন্তু ই কেওয়াইসি না করানো থাকলে প্রায় ২ হাজার টাকা দিয়ে কিনতে হবে সিলিন্ডার। এবার নতুন নির্দেশ অনুযায়ী, যদি বায়োমেট্রিক আপডেট না করা থাকে তাহলে গ্যাস বুকিংও হবে না।
আরও পড়ুন : বছর পেরিয়ে খুলছে কবি সুভাষ স্টেশন, কবে থেকে চলবে মেট্রো?
জানা যাচ্ছে, তেল বিপণনকারী সংস্থা সূত্রে খবর, এখনও পর্যন্ত প্রায় ২০ শতাংশ গ্রাহকের এলপিজি ই কেওয়াইসি এখনও বাকি রয়েছে।













