Durga Puja 2026 Live Updates

শনিবার কলকাতায় সোনার নতুন দাম কত? দেখে নিন ২২ ও ২৪ ক্যারেটের রেট

Published on:

Published on:

Gold Price sharp drop in the month of october
Follow

বাংলা হান্ট ডেস্ক: পুজোর আগে ফের বাড়ল সোনার দাম। এর ফলে যথারিতে পকেটে চাপ পড়েছে মধ্যবিত্তের। এবার আপনি যদি এই মুহূর্তে গণনা কেনা পরিকল্পনা করে থাকেন তাহলে একনজোরে দেখে নিন কলকাতা সহ অন্যান্য শহরে শনিবার হলুদ ধাতুর দর কত হল (Gold Price)।

শনিবার বাড়ল সোনার দাম জানুন আজকের লেটেস্ট রেট (Gold Price

ভারতে যে কোন উৎসবে সোনা কেনা অথবা উপহার দেওয়ার রীতি রয়েছে। এমনকি সোনা কেনা কে শুভ কাজের সঙ্গে তুলনা করা হয়। আবার অনেকেই সোনাকে বিনিয়োগের মাধ্যম হিসেবেও দেখে। সেই ক্ষেত্রে সোনার দাম বাড়লে বিনিয়োগে মুনাফা বেশি পাওয়া যায়। কিন্তু সোনার দাম বাড়লে, সোনা কেনার ক্ষেত্রে চাপ বাড়ে নাগরিকদের (Gold Price)।

Gold Price rose on saturday know todays rate

আরও পড়ুন: পোড়া মশলা দিয়ে ট্যাংরার তেল ঝাল, গরম ভাতের সঙ্গে দারুণ জমবে লাঞ্চ

কলকাতায় ১৮ সেপ্টেম্বর, শনিবার এক গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ১৫,৫৮৪ টাকা। এক গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১৪,২৮৫ টাকা এবং এক গ্রাম ১৮ ক্যারাট সোনার দাম ১১,৬৮৮ টাকা।দিল্লিতে আজ এক গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ১৫,৫৯৯ টাকা। এক গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১৪,৩০০ টাকা এবং এক গ্রাম ১৮ ক্যারাট সোনার দাম ১১,৭০৩ টাকা।

মুম্বইয়ে শনিবার এক গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ১৫,৫৮৪ টাকা। এক গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১৪,২৮৫ টাকা এবং এক গ্রাম ১৮ ক্যারাট সোনার দাম ১১,৬৮৮ টাকা।আহমেদাবাদে শনিবার এক গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ১৫,৫৮৯ টাকা। এক গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১৪,২৯০ টাকা এবং এক গ্রাম ১৮ ক্যারাট সোনার দাম ১১,৬৯৩ টাকা।

তবে স্বর্ণ বিশেষজ্ঞদের মতে, বর্তমানে যে পরিমাণে সোনার দাম ওঠানামা করছে তাতে বছরের শেষে সোনার দাম ঊর্ধ্বমুখী থাকবে বললেন মনে করছেন তারা। পাশাপাশি এই মুহূর্তে যারা গহনা কিনে রাখছেন তাদের চিন্তা করতে না বলছেন (Gold Price)।