বাংলা হান্ট ডেস্ক: এবার রাজ্যের নয় জেলায় জাতীয় প্রকল্পের আওতাধীন রেশন (Ration) গ্রাহকেরা আগামী দিনে পাবে উন্নত মানের চাল। যেখানে ভাঙ্গাচালের অনুপাত আগের থেকে অনেকটা কম থাকবে। এমনটাই আগাম খরিফ মরসুম থেকে কেন্দ্রীয় সরকার রেশনে চালে ভাঙ্গা চালের অনুপাত কমানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।
জেলায় রেশনে এবার আরও ভালো মানের চাল (Ration)
এবার রেশনে (Ration) সেদ্ধ চাইলে ভাঙা চালের অনুপাত ১৬ শতাংশ কমিয়ে ৫ শতাংশ ও আটক চাইলে ২৫ শতাংশ থেকে দশ শতাংশ করা হবে বলে জানানো হয়েছে। পাশাপাশি আগামী অক্টোবর থেকে শুরু হওয়া খরিফ মরশুমে পর্যায়ক্রমে নয়া অনুপাত কার্যকর করা হবে বলে জানানো হয়েছে। আরও বেশি পরিমাণে ভাঙ্গা চাই ইথাইনার উৎপাদনে ব্যবহার করায় হল এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।

আরও পড়ুন: মধুচন্দ্রিমায় গিয়ে অগ্নিদগ্ধ নিকিতা, সিটংয়ের ঘটনায় গ্রেফতার হোমস্টের মালিক-সহ ৪
এই পরিপেক্ষিতে রাজ্য খাদ্য দপ্তর ঠিক করেছে, আগামী খরিফ মরশুমে প্রথম নয় জেলায় নয়া অনুপাতে চাল উৎপাদন শুরু হবে। এই জেলাগুলির মধ্যে রয়েছে- বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, মালদহ, দক্ষিণ ও উত্তর দিনাজপুর, পশ্চিম ও পূর্ব মেদিনীপুর এবং পুরুলিয়া।
পাশাপাশি এই জেলাগুলিতে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ প্রকল্পের আওতাভুক্ত রেশন গ্রাহকদের জন্য ৭ লক্ষ ৭ হাজার টন উন্নত চাল উৎপাদন করা হবে। এতে সর্বোচ্চ ৫ শতাংশ ভাঙা চাল থাকবে। বাকি যে ভাঙা চাল উৎপাদনের সময় বেরবে, সেগুলোকে আলাদাভাবে রাখা হবে।
পাশাপাশি উৎপাদিত চাল ওই জেলাতেই গ্রাহকদের দেওয়া হবে। রাইস মিল মালিকরা জানিয়েছেন, ধান থেকে চাল উৎপাদনের সময় ১০ শতাংশের বেশি ভাঙা চাল বেরয়। যেগুলা এতদিন সিদ্ধ চালের ক্ষেত্রে ১৫ শতাংশ পর্যন্ত ভাঙা চাল দেওয়ার নিয়ম ছিল (Ration)।














