বাংলা হান্ট ডেস্ক: মধুচন্দ্রিমায় গিয়ে বার্বিকিউয়ের আগুনে অগ্নিদগ্ধ হয় নববধূ। ঘটনাটি ঘটেছে উত্তরবঙ্গের (North Bengal) কার্শিয়াং এর সিটংয়ে। এই ঘটনার পর সাথে সাথে অগ্নিদগ্ধ নববধূকে ভর্তি করা হয় শিলিগুড়ির একটি হাসপাতালে। সেখানে শুক্রবার একটু-আধটু কথা বলতে পারছিলেন নববধূ নিকিতা সাহা। তবে শনিবার থেকে সেই ক্ষমতা হারিয়েছেন অনেকটাই তিনি। এমনটাই জানালেন তার স্বামী উত্তর দিনাজপুরের বাসিন্দা সৌভিক দাস। পাশাপাশি এই ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মধুচন্দ্রিমায় অগ্নিদগ্ধ নিকিতা গ্রেফতার ৪ (North Bengal)
এই ঘটনায় ধৃত চারজনের মধ্যে রয়েছেন হোমস্টেট মালিক নেহাল আজরান। তিনি ছাড়া হোমস্টের আর এক অংশীদার পবন কুমার অগ্রবাল, কর্মীর দীপেন লামা ও নাসির উদ্দিনকে গ্রেফতার করেছে উত্তরবঙ্গ (North Bengal) পুলিশ। জানা যায় নাসির উদ্দিন উত্তর দিনাজপুরের চোপড়ার বাসিন্দা। বাকি তিনজনই কার্শিয়াং এর বাসিন্দা।

আরও পড়ুন: টাকা না পেয়ে ক্ষোভ, উদয়নারায়ণপুরে অন্নপূর্ণা যোজনা নিয়ে পথ অবরোধ মহিলাদের
সূত্রের খবর নাই সৌভিক আঙ্গুল তুলেছেন হোমস্টে কর্তৃপক্ষের দিকে। তার অভিযোগ সময়মতো নিকিতাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য কোন ব্যবস্থাই করেননি তারা। এই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করেছেন পুলিশ। পাশাপাশি এই বিষয়ে কার্শিয়াং এর অ্যাডিশনাল এসপি অনিন্দ্য সুন্দর ভট্টাচার্য জানান, ঘটনায় চারজনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে।
পাশাপাশি তদন্ত চলছে। গ্রেফতারের পর সৌভিক দাস জানান,”হোমস্টে পরিচালনা নিয়ে সমস্যা রয়েছে।’’ অন্য দিকে, নিকিতা ভর্তি রয়েছেন শিলিগুড়ির হাসপাতালে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছিল, তাঁর শরীরের ৬০ শতাংশে পোড়া ক্ষত রয়েছে।
সৌভিক বলেন, ‘‘শুক্রবার যে ভাবে অল্প একটু কথা বলছিল, সেটা আজ কমে এসেছে। চিকিৎসকেরা বলছেন, সময় লাগবে।’’ নিকিতার স্বামী জানান, শনিবার চিকিৎসকেরা বৈঠক করবেন (North Bengal)।













