বাংলা হান্ট ডেস্ক: হাতেগুণে আর কয়েকদিন। তারপরেই আসছে বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। তবে এই উৎসবের মরশুমে রান্নার গ্যাসের দামে চাপে পড়ল মধ্যবিত্তরা। কারণ ১৪ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম হাজার টাকা পেরিয়ে গিয়েছে। পাশাপাশি বেড়েছে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। এবার এক নজরে দেখে নিন শহরভিত্তিক জায়গায় সিলিন্ডারের দর কত রয়েছে (LPG Cylinder)।
ফের বাড়ল গ্যাসের দাম, সেপ্টেম্বরে নতুন দর কত ? (LPG Cylinder)
আন্তর্জাতিক বাজার অপরিশোধিত তেলের দাম বর্তমানে ঊর্ধ্বমুখী। জুলাই আগস্ট মাসে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দামে কিছুটা ছাড় পাওয়া গেলেও। সেপ্টেম্বর মাস পড়তে না পড়তে দেশে জুড়ে আবার ঊর্ধ্বমুখী হয়েছে এই গ্যাস সিলিন্ডারের দাম (LPG Cylinder)। দেশের চার মহানগরে রান্নার ও বাণিজ্যিক গ্যাসের দর এক নজরে দেখে নেওয়া যাক।

আরও পড়ুন: রেশন নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্যের, ৯ জেলার গ্রাহকরা এবার পাবেন আরও উন্নত মানের চাল
সেপ্টেম্বর মাসে দেশের কোন শহরে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কত? দিল্লিতে ২,৭৪৭.৫০ টাকা, মুম্বইতে ২,৭০১ টাকা, চেন্নাইতে ২,৯১৬.৫০ টাকা এবং কলকাতায় ২৯৮২ টাকা। সেপ্টেম্বরে দিল্লিতে ১৪ কেজি রান্নার গ্যাসের দাম ৯৪২ টাকা।
মুম্বইয়ে ৯৪১.৫০ টাকা,কলকাতায় ৯৬৪ টাকা, বেঙ্গালুরুতে ৯৪৪.৫০ টাকা, চেন্নাইয়ে ৯৫৭.৫০ টাকা, হায়দরাবাদে ৯৯৪ টাকা, চণ্ডীগড়ে ৯৫১.৫০ টাকা। বাংলার চার জেলায় ১৪ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ১০০০ টাকার বেশি।
কালিম্পংয়ে ১৪ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ১০৯৭.৫০ টাকা। মালদহে ১০৩৯ টাকা। দক্ষিণ দিনাজপুর ও উত্তর দিনাজপুরে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ১০৪০.৫০ টাকা (LPG Cylinder)।














