অভিষেক থেকে কুণাল, প্রচারে নামছেন খোদ মমতাও, রেজিনগরকেই ‘পাখির চোখ’ কালীঘাট তৃণমূলের

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : পুজোর আগেই রাজ্যের দুই কেন্দ্রে উপনির্বাচন। এর মাঝে আবার তৃণমূলের (Trinamool Congress) প্রতীক ‘ফ্রিজ’, প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার ঘিরে একের পর এক নাটকীয় পরিস্থিতি। শেষমেষ রেজিনগরকেই পাখির চোখ করে কার্যত সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়তে চলেছে মমতা সর্বভারতীয় তৃণমূল। এই কেন্দ্রের প্রার্থী রবিউল আমল চৌধুরীর প্রচারে তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল।

কারা থাকছেন তৃণমূলের (Trinamool Congress) প্রচার তালিকায়

অভিষেক-কল্যাণ থেকে শোভনদেব, সৌগত রায়, মহুয়া মৈত্র থেকে কুণাল ঘোষ- বাদ নেই প্রায় কেউই। তালিকার শীর্ষে জ্বলজ্বল করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। যদিও তিনি প্রচারে আসবেন কিনা তা নিয়ে তৈরি হয়েছিল দ্বন্দ্ব। মোট ২০ জনের তালিকায় নাম রয়েছে দোলা সেন, বাবর আলি থেকে উপাসনা চৌধুরীরাও।

Trinamool Congress revealed their campaigner list for rejinagar

কে কে থাকছেন তালিকায়: মোট ২০ জনের তালিকা প্রকাশ করা হয়েছে। তবে কবে থেকে প্রচার শুরু করা হবে তা অবশ্য এখনও বলা হয়নি। আগামী ৬ অক্টোবর উপনির্বাচন। তার আগেই নন্দীগ্রামে মমতার প্রার্থী সঞ্চিতা প্রধান দে মনোনয়ন প্রত্যাহার করেন। তারপরেই জানিয়ে দেওয়া হয় যে সেখানে তাঁরা কংগ্রেসকে সমর্থন করবে।

আরও পড়ুন : করম পরব ঘিরে পুরুলিয়ায় বিরাট জমায়েত, মুখ্যমন্ত্রীর ঘোষণার দিকে তাকিয়ে কুড়মি সমাজ

রেজিনগরেই ফোকাস তৃণমূলের: এমতাবস্থায় মমতা তৃণমূলের (Trinamool Congress) হাতে রয়েছে শুধু রেজিনগর। তাই সেখানে প্রচারে কোনও খামতি রাখতে চাইছেন না মমতা। তাই তো প্রার্থীর সমর্থনে তিনি নিজেই নামছেন প্রচারে। সঙ্গে থাকছেন তৃণমূলের অন্য হেভিওয়েটরাও।

আরও পড়ুন : দামোদরে জোড়া ইলিশ, ভিড় উৎসুক জনতার, কত ওজনের মাছ উঠল?

প্রসঙ্গত, রেজিনগরেও নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। নতুন প্রতীক নিয়ে লড়বেন না বলেও শেষে প্রার্থী রবিউল জানিয়েছিলেন, ভোটযুদ্ধে থাকছেন তিনি। শনিবারই তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় প্রচারে আসবেন কিনা। তিনি। সে সময় জানিয়েছিলেন, এ বিষয়ে কোনও কথা হয়নি। তারপরেই রবিবার প্রকাশ্যে এল প্রচারক তালিকা।