দামোদরে জোড়া ইলিশ, ভিড় উৎসুক জনতার, কত ওজনের মাছ উঠল?

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : ইলিশের (Hilsa) মরশুমে এল বড়সড় সুখবর। এবার দামোদরে দেখা মিলল জোড়া ইলিশের। পূর্ব বর্ধমানের খন্ডঘোষের বেলাডাঙ্গা এলাকায় দামোদর নদ থেকে মৎস্যজীবীদের জালে উঠল জোড়া ইলিশ। পুজোর আগে এই জোড়া প্রাপ্তিতে উচ্ছসিত মৎস্যজীবী থেকে স্থানীয় মানুষজনও।

দামোদরে জোড়া ইলিশের (Hilsa) দেখা

জানা গিয়েছে, স্থানীয় এক জেলে প্রতিদিনের মতোই দামোদরে গিয়েছিলেন মাছ ধরতে। জাল টেনে তুলতেই তিনি দেখেন, জোড়া ইলিশ ধরা পড়েছে জালে। কিন্তু এখানেই এক ভুল করে বসেন তিনি। তড়িঘড়ি জাল টেনে তুলতে গিয়ে একটি মাছ পালিয়ে যায়। তবে আরেকটি ধরা পড়ে জালে।

Two hilsa fish caught in damodar

কত ওজনের ইলিশ: জানা গিয়েছে, যে ইলিশটি ধরা পড়েছে সেটি প্রায় ৮০০ গ্রাম ওজনের। খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমান উৎসুক দর্শকরা। তবে এবার অবশ্য প্রথম নয়। এর আগেও দামোদরে মিলেছে ইলিশ। শুধু তাই পেল্লায় কাতলা থেকে গাঙ্গেয় ডলফিনের দেখাও মিলেছে দামোদর নদে। যদিও দামোদরে ইলিশের (Hilsa) দেখা পাওয়া যথেষ্ট বিরল বলেই জানা যাচ্ছে।

আরও পড়ুন : বাজার থেকে কেনা মাছে ফরম্যালিন? ঘরোয়া পদ্ধতিতে এভাবে করুন পরিস্কার

কীভাবে এল দামোদরে: বিশেষজ্ঞরা জানান, দামোদরের সঙ্গে যোগ রয়েছে গঙ্গা ও রূপনারায়ণের। সেখান থেকেই সম্ভবত দামোদরে এসে পড়তে পারে ইলিশ। তবে একটি ধরা পড়লেও অপর ইলিশটি হাত ফসকে পালায় মৎস্যজীবীর।

আরও পড়ুন : অ্যালেক্সের পর এবার কে? বিগ বসের ঘরে নতুন ওয়াইল্ড কার্ড নিয়ে জল্পনা

এবছর অবশ্য দিঘা মোহনা, ডায়মন্ডহারবার থেকে রূপনারায়ণে প্রচুর ইলিশ ধরা পড়েছে। ১ কেজি ওজনের ইলিশ মিলছে বাজারে। স্বাদও বেশ ভালো বলেই জানিয়েছেন ক্রেতারা।