বাংলাহান্ট ডেস্ক : রাজ্যে ক্ষমতা বদল হতেই মেট্রোর কাজও এগোচ্ছে হু হু করে। এতদিন অনুমতির অভাবে আটকে ছিল অরেঞ্জ লাইনের (Kolkata Metro) কাজ। কিন্তু রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসতেই গতি এল কাজে। রবিবার অরেঞ্জ লাইনে আরও কিছুটা এগিয়ে এল মেট্রোর কাজ।
অরেঞ্জ লাইনে মেট্রোর (Kolkata Metro) কাজে বড় আপডেট
অরেঞ্জ লাইনে মেট্রোর কাজে বড় অগ্রগতি। বেলেঘাটা-আইটি সেন্টার অংশে প্রথম পুশ পুলি পরিদর্শন সম্পূর্ণ হয়েছে। গত ১৭ সেপ্টেম্বর এই পরিদর্শন সম্পন্ন হয়। মেট্রো সূত্রে পাওয়া খবর অনুযায়ী, এই অংশে ভায়াডাক্ট ও Ballastless Track এর কাজ সম্পূর্ণ হয়েছে। এই অংশে এবার বৈদ্যুতিক কাজ শুরু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে খবর।

তৃতীয় পর্যায়ের কাজ শুরু: সেই ২০১০ সালে কবি সুভাষ-জয় হিন্দ বিমানবন্দর মেট্রো প্রকল্পের অনুমোদন পাওয়া গিয়েছিল। মোট ৫ টি পর্যায়ে বাস্তবায়ন করা হচ্ছে এই প্রকল্পের। প্রথম দুই পর্যায়ের কাজ ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। কবি সুভাষ-হেমন্ত মুখোপাধ্যায় ও হেমন্ত মুখোপাধ্যায়-বেলেঘাটা (Kolkata Metro) অংশে চালু হয়েছে মেট্রো পরিষেবা।
আরও পড়ুন : দামোদরে জোড়া ইলিশ, ভিড় উৎসুক জনতার, কত ওজনের মাছ উঠল?
কবে চালু পরিষেবা: তৃতীয় পর্যায়ে বেলেঘাটা থেকে আইটি সেন্টার পর্যন্ত অংশের কাজ এগিয়ে গিয়েছে। জানা যাচ্ছে, পুশ ট্রলি পরিদর্শনের পর এবার বৈদ্যুতিক পরিকাঠামোর কাজ শুরু হলেই অরেঞ্জ লাইনে মেট্রোর কাজ অনেকটা এগিয়ে যাবে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন : অভিষেক থেকে কুণাল, প্রচারে নামছেন খোদ মমতাও, রেজিনগরকেই ‘পাখির চোখ’ কালীঘাট তৃণমূলের
দীর্ঘদিন ধরেই অনুমতি জটে আটকে ছিল অরেঞ্জ লাইনের কাজ। রাজ্যে পরিবর্তনের পরেই গতি এল এই মেট্রোর কাজে। বহু প্রতীক্ষিত এই মেট্রো রুটে পরিষেবা চালু হওয়ার অপেক্ষায় রয়েছে যাত্রীরা।














