বাংলা হান্ট ডেস্ক: গণপরিববনে অন্যতম মাধ্যম হল রেল (Indian Railways)। দিলে নিয়ম অনুযায়ী একটি নির্দিষ্ট পরিমাণ লাগেজ নিয়ে কোন ব্যক্তি ট্রেনে সফর করতে পারেন। ঠিক তেমনি যেকোন জিনিস নিয়ে ভারতীয় রেলে যাত্রীরা উঠতে পারবেন না। আর যে সমস্ত জিনিস নিয়ে ট্রেনে ওঠা যাবে না তার মধ্যে হল যে কোনো রকমের দাহ্য পদার্থ। এবার এ বিষয়ে অনেকে মনে হতেই পারে, ট্রেনের মধ্যে মদ নিয়ে যাওয়া যায় কিনা। আজকের প্রতিবেদনে রইলো এই বিষয়ে তথ্য (Indian Railways)।
ট্রেনে মদ নিয়ে যাত্রা করা যাবে রেলের নিয়মে কী বলা আছে (Indian Railways)
অ্যালকোহল নিয়ে ট্রেনে ভ্রমণ করা যাবে না। যদি কোনও যাত্রী এমন করেন তবে তিনি রেলের আইন অমান্য করছেন। এরফলে রেলওয়ে আইন 1989 এর 165 ধারা অনুযায়ী ওই যাত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে (Indian Railways)।
যদি ট্রেনে মদের বোতল পাওয়া যায় এবং কোনও যাত্রীকে ট্রেনে বসে মদ খেতে বা মদ্যপ অবস্থায় শোরগোল করতে দেখা যায়, তাহলে সেই বিষয়টি আরও গুরুতর হয়ে ওঠে। এরকম পরিস্থিতিতে, রেলওয়ে সুরক্ষা বাহিনী বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জনশান্তি ও শৃঙ্খলা বিধান অনুযায়ী ব্যবস্থা নিতে পারে।

আরও পড়ুন: ওজন কমানো থেকে পেশি বাড়ানো, ডিম খাওয়ার নিয়ম জানুন
কিছু রাজ্যে অ্যালকোহল বা মদের উপর কঠোর বিধিনিষেধ রয়েছে। যেমন, বিহার ও গুজরাতে মদ সংক্রান্ত খুব কঠোর নিয়মকানুন রয়েছে। এই ধরনের রাজ্যগুলিতে অ্যালকোহল নিয়ে আসলে আপনি কেবল রেলওয়ের নিয়মকানুনের অধীনেই নন, বরং সেই রাজ্যের আবগারি আইনের অধীনেও পড়তে পারেন।
তাই, এক রাজ্য থেকে অন্য রাজ্যে অ্যালকোহল ট্রেনে করে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সেই রাজ্যের নিয়ম সম্পর্কে ওয়াকিবহাল হন। এছাড়াও, রেলওয়ের নিয়ম অনুযায়ী, একজন যাত্রী ট্রেনে সর্বোচ্চ ২ লিটার পর্যন্ত অ্যালকোহল সঙ্গে রাখতে পারেন। তবে এর জন্য একটি বড় শর্ত রয়েছে মদের বোতলটি অবশ্যই সম্পূর্ণ সিলড বা বন্ধ থাকতে হবে (Indian Railways)














