১৫ দিন পঞ্চায়েতে প্রধান না এলেই প্রশাসক বসানোর সিদ্ধান্ত, বার্তা দিলীপ ঘোষের

Published on:

Published on:

Dilip Ghosh Warns of Administrators in Panchayats
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বিধানসভা ভোটের পর রাজ্যের বেশ কিছু গ্রাম পঞ্চায়েতে সমস্যা তৈরি হয়েছে। কোথাও অনাস্থা হয়েছে, কোথাও প্রধান পদত্যাগ করেছেন। আবার কোথাও প্রধান পদে থাকলেও দীর্ঘদিন পঞ্চায়েতে আসছেন না। এই পরিস্থিতিতে পঞ্চায়েতের কাজ যাতে আটকে না থাকে, তার জন্য বড় সিদ্ধান্তের কথা জানালেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

Dilip Ghosh : ১৫ দিন প্রধান না এলেই প্রশাসক

রবিবার কোচবিহারে কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার পঞ্চায়েতের কাজ নিয়ে প্রশাসনিক বৈঠক করেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বৈঠকের পর সাংবাদিকদের তিনি জানান, বেশ কিছু পঞ্চায়েতে পরিচালনা নিয়ে সমস্যা রয়েছে। দ্রুত সেই সমস্যাগুলি মেটানোর চেষ্টা করা হচ্ছে।

দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, বিধানসভা ভোটের পর কোচবিহারের বেশ কিছু পঞ্চায়েতে রাজনৈতিক সমস্যা হয়েছে। অনেক পঞ্চায়েতে অনাস্থা প্রস্তাব এসেছে। কোথাও আবার প্রধান পদত্যাগ করেছেন। কিন্তু এখনও নতুন বোর্ড তৈরি হয়নি। ফলে সেই পঞ্চায়েতগুলিতে কাজকর্মে সমস্যা হচ্ছে।

তবে কোনও পঞ্চায়েতের প্রধান ১৫ দিন ধরে না এলে সেখানে প্রশাসক বসানো হবে বলে স্পষ্ট করেছেন মন্ত্রী। অর্থাৎ প্রধান নিয়মিত পঞ্চায়েতে না এলে আর দীর্ঘদিন অপেক্ষা করা হবে না।

উন্নয়নের কাজ যাতে আটকে না যায়

পঞ্চায়েতের রাজনৈতিক সমস্যা দ্রুত মেটানোর জন্য বিধায়কদেরও বলা হয়েছে বলে জানান দিলীপ (Dilip Ghosh)। রাজনৈতিক সমস্যার কারণে যাতে পঞ্চায়েতের উন্নয়নের কাজ বন্ধ না হয়, সেদিকে নজর রাখতে বলা হয়েছে। পঞ্চায়েত সংক্রান্ত যে আইন পরিবর্তন করা হয়েছে, সেটিও ঠিকভাবে কার্যকর করার কথা জানিয়েছেন তিনি।

Dilip Ghosh slams Trinamool Congress over symbol row

আরও পড়ুনঃ ১৮০০০-এর বেসিক পে হতে পারে ৬৩০০০! অষ্টম বেতন কমিশনে নতুন হিসেব জানুন

রবিবারের বৈঠকে কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার পঞ্চায়েতের কাজের অগ্রগতি এবং বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। এর আগের দিন দার্জিলিং ও কালিম্পং জেলার পঞ্চায়েত নিয়েও বৈঠক করেছিলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)।