বাংলা হান্ট ডেস্কঃ রেশন কার্ড (Ration Card) নিয়ে ব্যাপক কড়াকড়ি শুরু করেছে সরকার। ভুয়ো গ্রাহকদের বাদ দিয়ে কেবল যোগ্য গ্রাহকদের কাছে এই সুবিধা পৌঁছে দিতে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। এবার যেসব গ্রাহক মাসের পর মাস ধরে রেশন তোলেন না তাঁদের জন্য জরুরি খবর। দিনের পর দিন ধরে রেশন না তুললে আগামী ১ অক্টোবর থেকে কার্ড বন্ধ (Ration Card Deactivate) হতে পারে।
রেশন কার্ড চালু রাখতে কী করতে হবে? | (Ration Card)
রেশন কার্ড থাকা সত্ত্বেও বহু গ্রাহক মাসের পর মাস ধরে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম শপ তথা পিডিএস দোকান থেকে রেশন তোলেন না। এবার জানা যাচ্ছে, দীর্ঘ সময় ধরে যারা কার্ড ব্যবহার করেননি, তাঁদের কার্ডগুলিকে সাইলেন্ট রেশন কার্ড বা নিষ্ক্রিয় রেশন কার্ড হিসেবে গণ্য করা হবে। ফলে সেই কার্ডগুলি আগামী ১ অক্টোবর থেকে বন্ধ করে দেওয়া হতে পারে।
আরও পড়ুনঃ অন্নপূর্ণা যোজনা নিয়ে বাড়ছে চিন্তা! ৪ মাস পেরিয়ে গেলেও টাকা না পেয়ে বিক্ষোভ মহিলাদের
ইতিমধ্যেই ঝাড়খণ্ড সহ দেশের একাধিক রাজ্যে এই নিয়ম চালু হয়েছে। সরকারের তরফে স্পষ্ট জানানো হয়েছে, যেসব রেশন গ্রাহক একটানা ছয় মাস বা তার বেশি সময় ধরে পিডিএস দোকান থেকে রেশন তোলেননি তাঁদের রেশন কার্ড আগামী ১ অক্টোবর থেকে সাময়িকভাবে নিষ্ক্রিয় করে দেওয়া হতে পারে।
প্রশাসন জানিয়েছে, অন্যান্য সরকারি পরিষেবা পেতে অনেকে রেশন কার্ড তৈরি করেছেন। তাঁরা মাসে মাসে রেশন তোলেন না। সেইসব গ্রাহকদের চিহ্নিতকরণ ও অযোগ্যদের রেশনের সুবিধা থেকে বাদ দিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। রেশন কার্ড চালু রাখতে গ্রাহকদের কী করতে হবে এবং কার্ড নিষ্ক্রিয় হয়ে গেলেই বা কী পদক্ষেপ সেটাও জানা গিয়েছে।

রেশন কার্ড চালু রাখতে ২১ সেপ্টেম্বর তথা আজকের মধ্যে গ্রাহকদের রেশন তুলতে বলা হয়েছে। পাশাপাশি সূত্রের খবর, কার্ড নিষ্ক্রিয় হয়ে গেলে ১ অক্টোবর ২০২৬ থেকে ১ অক্টোবর ২০২৭ অবধি ই-কেওয়াইসির মাধ্যমে গ্রাহকরা ফের নিজেদের রেশন কার্ড চালু করতে পারবেন।
রেশন দোকান থেকে মাসে মাসে খাদ্যসামগ্রী পাওয়ার জন্য রেশন কার্ড মাস্ট। এবার দীর্ঘদিন ধরে রেশন না তোলা গ্রাহকদের কার্ড বাতিলের প্রক্রিয়া শুরু হয়েছে। স্থানীয় ডিলার বা রাজ্য খাদ্য কর্পোরেশনের কাছে গেলে কার্ড চালু আছে কিনা তা জানা যাবে।














