বাংলাহান্ট ডেস্ক : স্বাস্থ্যের কথা ভেবে অনেকেই এখন তেল মশলাহীন খাবার খেয়ে থাকেন। তবে প্রতিদিনের খাবারে তেল মশলা (Recipe) কম দিলেও মাছ মাংসে মশলাটা বেশি হয়েই যায়। কিন্তু তেল মশলা ছাড়া কি মাংস ভালো লাগে না? একেবারেই না।
স্বাস্থ্যকর চিকেন ভাপার রেসিপি (Recipe)
স্বাস্থ্যকর কম তেল মশলায় চিকেন রাঁধতে চাইলে চেখে দেখতে পারেন চিকেন ভাপা। সময় কম লাগে, খেতেও সুস্বাদু। আবার খাওয়ার পর অতিরিক্ত তেল মশলা নিয়ে অনুশোচনাও হবে না। কীভাবে বানাবেন চিকেন ভাপা, দেখে নিন রেসিপি-

চিকেন ভাপার উপকরণ:
মুরগির মাংস- ৫০০ গ্রাম
পোস্ত বাটা- ২ চামচ
সর্ষে- ২ চামচ
টক দই- ৩ চামচ
পেঁয়াজ- ২ টি মাঝারি সাইজের কুচি
কাঁচালঙ্কা- ৪-৫ টি
হলুদ গুঁড়ো- ১ চামচ
লঙ্কা গুঁড়ো- ১ চামচ
আরও পড়ুন : চোখের পলকে লক্ষ্যবস্তুতে অব্যর্থ আঘাত! পোখরানে সফল পরীক্ষা ভারতের KAL লং-রেঞ্জ অ্যাটাক ড্রোনের
চিকেন ভাপার প্রণালী: প্রথমে চিকেনগুলি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিন। এবার সর্ষে পোস্ত বাটা, টক দই, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, চিনি, সর্ষের তেল (Recipe) দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিন। ১৫-২০ মিনিট রেখে দিন ঢাকা দিয়ে।
আরও পড়ুন : সরকারি কর্মীদের আরও একটি সুখবর দিল নবান্ন, পুজোর মাস থেকে চালু নয়া সুবিধা
এবার কড়াইতে বা প্রেশার কুকারে জল দিয়ে পাত্রটি বসিয়ে ফয়েল দিয়ে ঢেকে দিন। মাঝারি আঁচে ২০ থেকে ৩০ মিনিট ভাপিয়ে নিন। প্রেশার কুকারে দিলে ২-৩ টি সিটি দিলেই হয়ে যাবে। শুধু শুধুই খেতে পারবেন এই চিকেন ভাপা। এছাড়া ভাত বা পাউরুটি দিয়েও বেশ ভালো লাগবে।














