ফের নিম্নচাপের জের, আজ কোন কোন জেলায় ভারী বৃষ্টি? আবহাওয়ার খবর

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট ডেস্কঃ পুজোর আগে ফের বৃষ্টির রাজ্যজুড়ে। হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগর ও আন্দামান সাগরের কাছে তৈরি হওয়া নিম্নচাপের কারণে আজ মঙ্গলবার থেকেই বিভিন্ন জেলায় বৃষ্টি বাড়তে পারে। মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গ (South Bengal Weather) ও উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূল ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টি বেশি হতে পারে।

আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

আজ সকালে আকাশ পরিষ্কার থাকলেও পরে আবহাওয়া বদলাতে পারে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ মেঘলা হবে। এরপর মাঝারি থেকে ভারী বৃষ্টি নামতে পারে। আজ দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

আজ কলকাতার আবহাওয়া | Kolkata Weather Update

আজ কলকাতাতেও (Kolkata Weather Update বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকেই আকাশে মেঘ দেখা যাবে। পরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে পারে। সমুদ্রও উত্তাল হচ্ছে। তাই মৎস্যজীবীদের সমুদ্র থেকে ফিরে আসতে বলা হয়েছে। আগামী শুক্রবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

আজ উত্তরবঙ্গের আবহাওয়া | North Bengal Weather

নিম্নচাপের প্রভাবে উত্তরবঙ্গেও (North Bengal Weather) আজ বৃষ্টি হবে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর ও সিকিমে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুনঃ ১৫ দিন পঞ্চায়েতে প্রধান না এলেই প্রশাসক বসানোর সিদ্ধান্ত, বার্তা দিলীপ ঘোষের

অর্থাৎ বলা যায়, আজ থেকে রাজ্যের আবহাওয়ায় ফের বদল আসতে পারে। দক্ষিণবঙ্গ (South Bengal Weather) ও উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও বৃষ্টি ও ঝোড়ো হাওয়া হতে পারে।