বাংলা হান্ট ডেস্ক: সেপ্টেম্বর মাসে টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক (Bank Close)। ইতিমধ্যে গ্রাউন্ডের জন্য বিশেষ সর্তকতা জারি করেছে দেশের এক নম্বর রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্ক এসবিআই। টানা পাঁচদিন ব্যাংক বন্ধ থাকার সময় গ্রাহকদের কি কি করা উচিত সেই বিষয়ে একটি নির্দেশিকা জারি করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
টানা ৫ দিন ব্যাঙ্ক বন্ধে SBI-এর বড় বার্তা (Bank Close)
ব্যাঙ্ক ইউনিয়নগুলি একসঙ্গে ২৮ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত স্ট্রাইকের ডাক দিয়েছে। অর্থাৎ সোমবার থেকে বুধবার পর্যন্ত বন্ধ থাকবে সমস্ত ব্যাঙ্ক (Bank Close)। যদিও এর আগে ২৭ সেপ্টেম্বর রয়েছে রবিবার ও ২৬ সেপ্টেম্বর রয়েছে, মাসের চতুর্থ শনিবার। এর ফলে ওই দিনও বন্ধ থাকবে সমস্ত ব্যাঙ্ক। এর ফলে মোট পাঁচ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক।

আরও পড়ুন: মধ্যবিত্তের মুখে হাসি? পুজোর আগেই LPG-র দাম কমার সম্ভাবনা
এসবিআই এর তরফ থেকে কি জানানো হয়েছে?
এই বিষয়ে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তরফ থেকে জানানো হয়েছে, ধর্মঘট চলাকালীন সময় অত্যাবশ্যকীয় ব্যাঙ্কের পরিষেবা চালু রাখতে সবরকম ভাবে চেষ্টা করা হবে। পাশাপাশি গ্রাহকদের ধর্মঘটে তিনদিন এটিএম গ্রাহক পরিষেবা কেন্দ্র ও ডিজিটাল ব্যাংকিং পরিষেবা ব্যবহার করার পরামর্শে দেওয়া হয়েছে।
— State Bank of India (@TheOfficialSBI) September 19, 2026
ইতিমধ্যে গ্রাহকদের উদ্দেশ্যে একটি বিজ্ঞপ্তিতে এসবিআই জানিয়েছে,” ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস ২৮ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ৩ দিনের ধর্মঘটের ডাক দিয়েছে। তাই এই স্ট্রাইক শুরু হওয়ার আগে এসবিআই গ্রাহকদের জরুরী কাজ সেরে ফেলার অনুরোধ করা হয়েছে।
পাশাপাশি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বিজ্ঞপতি গ্রাহকদের বলা হয়েছে, নগদ প্রয়োজনের জন্য এটিএম এবং অটো ডেবিট ও উইথড্রয়াল মেশিন ব্যবহার করুন। এছাড়াও, জরুরি প্রয়োজনে গ্রাহক পরিষেবা কেন্দ্রগুলি খোলা থাকবে বলে জানিয়েছে ব্যাঙ্ক।
প্রস্তাবিত ধর্মঘটের সময় গ্রাহকদের SBI-এর ডিজিটাল ব্যাঙ্কিং চ্যানেলগুলো ব্যবহার করার পরামর্শও দেওয়া হয়েছে। ব্যাঙ্কের তরফে গ্রাহকদের ইন্টারনেট ব্যাঙ্কিং, ইয়োনো, মোবাইল ব্যাঙ্কিং, ইউপিআই এবং অন্যান্য ডিজিটাল মাধ্যগুলোকে ব্যবহার করতে অনুরোধ করেছে (Bank Close)।














