মধ্যবিত্তের মুখে হাসি? পুজোর আগেই LPG-র দাম কমার সম্ভাবনা

Published on:

Published on:

LPG Cylinder price relief for the middle class may diminish
Follow

বাংলা হান্ট ডেস্ক: আন্তর্জাতিক বাজারে ক্রমাগত অস্থিরতার কারণে দেশে ফের বেড়ে গিয়েছে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম (LPG Cylinder)। আন্তর্জাতিক বাজারে এই অস্থিরতার কারণে বর্তমানে দাম বেড়েছে ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দর। তবে পরপর দুমাস দর কমার পর সেপ্টেম্বরে শুরুতে ঊর্ধ্বমুখী হয়েছিল গ্যাসের দাম। এবার বাণিজ্যিক ব্যবহৃত সিলিন্ডারের দাম এক ধাক্কা বেশ কিছুটা বৃদ্ধি পাওয়ায় যথারীতি কপালে চিন্তার ভাঁজ পড়েছে একাধিক হোটেল এবং রেস্তোরাঁর মালিকদের।

মধ্যবিত্তের স্বস্তি কমতে পারে LPG-র দাম (LPG Cylinder)

তবে স্বস্তির খবর একটাই সাধারণ মধ্যবিত্তের জন্য ১৪.২ কেজির ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম আপাততভাবে একই রয়েছে। যার ফলে কিছুটা হলেও সিলিন্ডারের দাম নিয়ে মধ্যবিত্তদের পকেটে চাপ কম পড়েছে। কিন্তু আন্তর্জাতিক উত্তেজনার জেরে ফের একবার দাম বৃদ্ধি হতে পারে গ্যাসের এটা মনে করছেন বিশেষজ্ঞরা।

LPG Cylinder price relief for the middle class may diminish

আরও পড়ুন: দুর্গাপুজোয় বাড়তি ট্রেন! দক্ষিণ-পূর্ব রেলের স্পেশাল পরিষেবা কোন রুটে, জেনে নিন

প্রসঙ্গত, এর আগে বছরের মধ্য দিকে গ্যাস সিলিন্ডারের দাম আকাশ ছোঁয়া হয়েছিল। এর ফলে পকেটে চাপ পড়েছিল মধ্যবিত্তের। এমনকি মধ্যপ্রাচ্যের যুদ্ধের ফলে যথারীতি দাম বেড়ে গিয়েছিল ১৪,১৯ ও ৫ সিলিন্ডারের।

কিন্তু পুজোর মরশুমে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দামে বৃদ্ধি দেখা দিলেও। ১৪.২ কেজি ঘরোয়া রান্না গ্যাস সিলিন্ডারের দাম আগের মতনই রয়েছে। এর ফলে বিশেষজ্ঞরা মনে করছেন পূজোর মরশুমে নতুনভাবে আর সিলিন্ডারের দাম বৃদ্ধি নাও হতে পারে।

প্রসঙ্গত, চলতি বছরের জুলাই এবং আগস্ট মাসে পর পর দু’দফায় বাণিজ্যিক গ্যাসের দাম অনেকটাই কমেছিল। পকেটের চাপ কমিয়ে জুলাইয়ে দাম কমেছিল ১৮৩ টাকা ৫০ পয়সা এবং আগস্টে কমেছিল ২০৯ টাকা। কিন্তু পশ্চিম এশিয়ায় অস্থিরতার জেরে সেপ্টেম্বরের গোড়াতেই ফের দাম বাড়ল বাণিজ্যিক সিলিন্ডারের (LPG Cylinder)।