দুর্গাপুজোয় বাড়তি ট্রেন! দক্ষিণ-পূর্ব রেলের স্পেশাল পরিষেবা কোন রুটে, জেনে নিন

Published on:

Published on:

Indian Railways find out the routes of the special Puja trains
Follow

বাংলা হান্ট ডেস্ক: আসন্ন দুর্গাপূজো যাত্রীদের সামলাতে এবার অতিরিক্ত ট্রেন চালানো সিদ্ধান্ত নিল ভারতীয় রেল (Indian Railways)। পুজোর সময় ভ্রমণকে স্বাচ্ছন্দ্যময় করতে একাধিক পুজো স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ পূর্ব রেল। দক্ষিণ পূর্ব রেলের এক ফ্রেশ বিজ্ঞপ্তিতে এই সংক্রান্ত সময়সূচী ও তথ্য ঘোষণা করা হয়েছে।

পুজোয় স্পেশাল ট্রেন কোন পথে চলবে জানুন (Indian Railways)

সেই বিজ্ঞপ্তি অনুযায়ী পুজোর মরশুমে রাঁচি-আজমের স্পেশাল ট্রেন চালানোর কথাও জানানো হয়েছে। প্রতিবছর দুর্গাপুজোর দিন কয়েক আগের থেকে টানা দেড় মাস ভ্রমণের বেশি আগ্রহ দেখায় মানুষ। এর ফলে এই সময় ট্রেন পথে যাত্রী ভীড় চোখে দেখার মতন থাকে। তাই এবার যাত্রীদের স্বাচ্ছন্দের কথা মাথায় রেখে আগের থেকেই অতিরিক্ত ট্রেনের ব্যবস্থা করেছে ভারতীয় রেল (Indian Railways)।

এই পুজো উপলক্ষে, ০৯৬২০ রাঁচি–আজমীর স্পেশাল ট্রেনটি আগামী ৪ অক্টোবর, ২০২৬ থেকে ২৯ শে নভেম্বর, ২০২৬ পর্যন্ত প্রতি রবিবার নিয়মিত চলাচল করবে।, ফিরতি রুটে ০৯৬১৯ আজমীর–রাঁচি স্পেশাল ট্রেনটি ২ অক্টোবর, ২০২৬ থেকে ২৭ নভেম্বর, ২০২৬ পর্যন্ত প্রতি শুক্রবার চালান হবে।

Indian Railways find out the routes of the special Puja trains

আরও পড়ুন: রেশন কার্ডের এই দুই ধরন নিয়ে ধন্দ? RKSKY-1 না RKSKY-2, সুবিধার পার্থক্য জানুন

০২৮৩৪/০২৮৩৩ সাঁতরাগাছি–আহমেদাবাদ–সাঁতরাগাছি স্পেশাল ট্রেন চালান হবে। ০২৮৩৪ সাঁতরাগাছি–আহমেদাবাদ স্পেশাল ট্রেনটি আগামী ২০ সেপ্টেম্বর, ২০২৬ রবিবার রাত ১২:১৫ মিনিটে সাঁতরাগাছি থেকে রওনা হয়ে ২১ সেপ্টেম্বর সোমবার দুপুর ১৩:৫০ মিনিটে আহমেদাবাদ পৌঁছবে।

০২৮৩৩ আহমেদাবাদ–সাঁতরাগাছি স্পেশাল ট্রেনটি ২২ সেপ্টেম্বর মঙ্গলবার ১৪:২৫ মিনিটে আহমেদাবাদ ছেড়ে ২৪ শে সেপ্টেম্বর বৃহস্পতিবার ভোর ০৩:৩০ মিনিটে সাঁতরাগাছি পৌঁছবে। দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর, টাটানগর, চক্রধরপুর, রাউরকেল্লা এবং ঝাড়সুগুডা স্টেশনে থামবে (Indian Railways)।