বাংলা হান্ট ডেস্কঃ বিভিন্ন আন্দোলন ও কর্মসূচিতে যোগ দিতে গিয়ে কিছু শিক্ষক-শিক্ষিকা (School Teachers) নিয়ম মেনে ছুটি না নিয়েই স্কুলে অনুপস্থিত থাকছেন বলে অভিযোগ উঠেছে। ডিএ এবং টেট নিয়ে চলা কর্মসূচির মধ্যেই এমন অভিযোগ সামনে এসেছে। এবার এই বিষয়টি নিয়ে প্রাথমিক স্কুলগুলির ক্ষেত্রে কড়া নির্দেশ দিল শিক্ষা দফতর। কারণ, স্কুলে শিক্ষকের অনুপস্থিতির কারণে পড়ুয়াদের পড়াশোনায় সমস্যা হোক, তা চায় না দফতর।
School Teachers : অনুপস্থিত শিক্ষকদের নিয়ে কী বলা হয়েছে?
শিক্ষা দফতরের তরফে সব জেলার স্কুল পরিদর্শকদের কাছে এই বিষয়ে নির্দেশ পাঠানো হয়েছে। বলা হয়েছে, কোনও প্রাথমিক শিক্ষক (School Teachers) অনুমতি ছাড়া স্কুলে না এলে সেই বিষয়টি দ্রুত খতিয়ে দেখতে হবে। কারও ছুটির আবেদন থাকলে নিয়ম দেখে সেটি মঞ্জুর করা যেতে পারে। তবে ছুটির অনুমতি না নিয়ে কেউ স্কুলে অনুপস্থিত থাকলে তাঁর বিরুদ্ধে নিয়ম মেনে শৃঙ্খলাভঙ্গের ব্যবস্থা শুরু করতে হবে।
শুধু নতুন ঘটনা নয়, আগে থেকে এমন কোনও বিষয় পড়ে রয়েছে কি না, সেটিও দেখতে বলা হয়েছে। কোনও শিক্ষকের (School Teachers) অননুমোদিত ছুটির আবেদন এখনও মেটেনি কি না বা অনুমতি ছাড়া স্কুলে না আসার কোনও ঘটনা এখনও নিষ্পত্তি হয়নি কি না, তা খতিয়ে দেখতে হবে।
প্রতিটি ঘটনা আলাদা করে দেখে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার কথা বলা হয়েছে। যেখানে ছুটি দেওয়ার সুযোগ রয়েছে, সেখানে ছুটি মঞ্জুর করতে হবে। আর নিয়ম ভেঙে অনুপস্থিত থাকার ঘটনা হলে শুরু করতে হবে শৃঙ্খলাভঙ্গের প্রক্রিয়া।

আরও পড়ুনঃ ১৫ হাজার থেকে একলাফে ২৫ হাজার, EPFO-তে বড় বদল! কারা পাবেন সুবিধা?
পড়ুয়াদের ক্লাস যাতে শিক্ষকের (School Teachers) অনুপস্থিতির কারণে কোনওভাবে ব্যাহত না হয়, সেই বিষয়টি মাথায় রেখেই এই নির্দেশ দেওয়া হয়েছে।














