বাংলা হান্ট ডেস্ক: এবার যাত্রীদের কথা মাথায় রেখে খাবার তৈরীর সঠিক গুণমান ঠিকঠাক না থাকলে বাজবে অ্যালার্ম। রেলওয়ে স্টেশনে বেস্ট কিচেন অথবা ট্রেনের প্যান্ট্রি কারে চলবে সর্বক্ষণের নজরদারি (Indian Railways)। এই লক্ষ্যে কিচেন ও প্যান্ট্রিতে সিসিটিভি ক্যামেরায় যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার আধুনিক প্রযুক্তি।
খাবারের মান খারাপ হলেই সতর্ক করবে রেল (Indian Railways)
এই কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত সেই সব সিসিটিভি ক্যামেরায় থাকবে স্মার্ট ডিটেকশন সিস্টেম। ক্যামেরা ফুটে সংগ্রহ করে সেই সিস্টেমইটা সক্রিয়ভাবে স্ক্যান করবে। আর তাতে যদি কোন গোলযোগ ধরা পড়ে তাহলে সেই মুহূর্তেই সতর্ক করে দেবে প্রযুক্তি (Indian Railways)।
এই বিষয়ে রেলের পরিকাঠামো গত মানোন্নয়ন যাই হোক না কেন ট্রেনের খাবার নিয়ে সাধারণ যাত্রীদের অভিযোগ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। তাই সেই বিষয়ে নজরদারি রাখতেই এই প্রযুক্তির ওপর নির্ভর করা হচ্ছে। প্রসঙ্গত ট্রেন কে নিয়ে এখন সব থেকে বেশি প্রচার করছেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি।

আরও পড়ুন: মধ্যবিত্তের মুখে হাসি? পুজোর আগেই LPG-র দাম কমার সম্ভাবনা
আর এই প্রচারের মধ্যে অন্যতম ট্রেন রয়েছে বন্দে ভারত এক্সপ্রেস। তবে সেই ট্রেনে খাবার নিয়ে রয়েছে গুচ্ছ গুচ্ছ অভিযোগ রেলযাত্রীদের একটি বড় অংশের। তবে ট্রেনের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়া অথবা দুর্গন্ধযুক্ত খাবার সরবরাহ কিংবা ট্রেনের খাবারে পোকামাকড়ের উপস্থিতির মতন অভিযোগ নিয়মিতভাবে রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে তোলে সাধারণ যাত্রীরা।
তাই এই সব মিলিয়ে অনেক সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। যার ফলে রেলমন্ত্রক মনে করছেন পুরোদমে উৎসবে মরশুম শুরু হওয়ার আগে এই ব্যাপারে পদক্ষেপ নেওয়া একান্তই জরুরি (Indian Railways)।














