বাংলা হান্ট ডেস্কঃ প্রতিশ্রুতি মতোই চলতি মাসেও অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে উপকৃত হয়েছেন বাংলার মহিলারা। সেপ্টেম্বরে দেড় কোটিরও বেশি, অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়েছে অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana)। এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari) শুভেন্দু অধিকারী। এর মধ্যে পুরুলিয়ায় অন্নপূর্ণার সংখ্যা কত? সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সেই তথ্য দিলেন মুখ্যমন্ত্রী।
পুরুলিয়ায় দাঁড়িয়ে অন্নপূর্ণার বার্তা মুখ্যমন্ত্রীর | Annapurna Yojana
পুরুলিয়ায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী জানান, “এখানে ৬ লক্ষ ৫৬ হাজার দিদি ও বোনের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকেছে। অগাস্ট মাসের কিস্তির টাকা সেপ্টেম্বরে ঢুকেছে।” একইসাথে তিনি আরও বলেন, “আমি প্রকাশ্য সভায় বলেছি। আজকেও বলে গেলাম। পুরুলিয়ায় ২০১৮ সাল থেকে মানুষ পদ্ম ফুলকে ভোট দেন। পুরুলিয়ার মানুষ প্রথম দিন থেকে আমাদের সঙ্গে আছেন। পশ্চিমবঙ্গে বিজেপির উত্থানের পিছনে দার্জিলিঙের পাহাড়, পুরুলিয়া এদের ভূমিকা সবথেকে বেশি। আমার উন্নয়নের অগ্রাধিকারেও এই জায়গাগুলি থাকবে।”
১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিনেই অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকতে শুরু করেছে রাজ্যের মহিলাদের অ্যাকাউন্টে। গত ১৭ তারিখে বিধাননগরের বইমেলা প্রাঙ্গণে অন্নপূর্ণা দিবসের উদযাপন হয়। ওইদিন থেকেই যোগ্য উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে জমা পড়তে থাকে।

আরও পড়ুন: অক্টোবরে অগ্রিম বেতনের সঙ্গে ২০% অ্যাডিশনাল DA, পেনশনভোগীরাও পাবেন? জানালেন মলয় মুখোপাধ্যায়
অন্নপূর্ণা দিবসে মুখ্যমন্ত্রী জানান, দেড় কোটিরও বেশি, অ্যাকাউন্টে অন্নপূর্ণার টাকা ট্রান্সফার হয়েছে। প্রায় ১ কোটি ৬০ লাখের কাছাকাছি। আরও যারা বাকি আছেন, তাঁদের প্রত্যেককে, বাছাই করে, প্রত্যেকের অ্যাকাউন্টে, অ্যাকাউন্ট টান্সফার হয়ে যাবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। যদিও এখনও লক্ষ লক্ষ উপভোক্তা অন্নপূর্ণা যোজনা থেকে বঞ্চিত বলে অভিযোগ। অভিযোগ, ঠিকমতো ফর্ম পূরণ করে, যোগ্য হয়েও সরকারি টাকা মেলেনি। যা নিয়ে দিকে দিকে বিক্ষোভের পরিস্থিতি। কোচবিহার থেকে কাকদ্বীপ সর্বত্রই ক্ষোভ প্রদর্শন বঞ্চিতদের।














