বাংলা হান্ট ডেস্কঃ উত্তরবঙ্গ সফরের মাঝেই চা শ্রমিকদের জন্য সুখবর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রতিশ্রুতি মতো পুজোর আগেই ডুয়ার্সের ওয়াশাবাড়ি চা-বাগানের শ্রমিকদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করল ২০ শতাংশ বোনাসের (Durga Puja Bonus) টাকা। রাজ্য সরকারের অ্যাডভাইজরি মেনে প্রায় ১৮০০ শ্রমিককে এই বোনাস দেওয়া হয়েছে। টাকা পেয়ে পুজোর প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়েছেন শ্রমিক পরিবারগুলি।
Durga Puja Bonus : অনলাইনেই শ্রমিকদের অ্যাকাউন্টে টাকা
এবার বাগানের শ্রমিকদের হাতে নগদ নয়, সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে বোনাস (Durga Puja Bonus) পাঠানো হয়েছে। বাগান সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ এক বছর কাজ করার পর এককালীন ২০ শতাংশ বোনাস পেয়েছেন প্রায় ১,৮০০ জন। টাকা পাওয়ার পর নতুন জামাকাপড় কেনা থেকে শুরু করে পুজোর অন্যান্য কেনাকাটা, সবকিছুর প্রস্তুতি শুরু করেছেন তাঁরা।
বাগানের ম্যানেজার রাজকুমার মণ্ডল জানিয়েছেন, রাজ্য সরকারের নির্দেশিকা অনুযায়ী প্রত্যেক শ্রমিকের অ্যাকাউন্টে ২০ শতাংশ বোনাস (Durga Puja Bonus) পাঠানো হয়েছে। বোনাস পেয়ে খুশি শ্রমিক অর্জুন লোহার। তিনি জানান, অনলাইনে বোনাসের টাকা ব্যাঙ্কে জমা পড়েছে। সেই টাকা দিয়েই পরিবারের সঙ্গে দুর্গাপুজো কাটাবেন তাঁরা। সময়মতো বোনাস পাওয়ায় বাগান কর্তৃপক্ষের প্রতিও সন্তোষ প্রকাশ করেছেন শ্রমিকরা।
দীর্ঘদিনের দাবির পর মিলল স্বস্তি
ডুয়ার্সের চা-বাগানের শ্রমিকরা দীর্ঘদিন ধরে নানা সুযোগ-সুবিধা নিয়ে সমস্যার মধ্যে রয়েছেন। গত কয়েক বছর পুজোর আগেও বাগান বন্ধ হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বোনাস (Durga Puja Bonus) বাড়ানোর দাবিতেও দীর্ঘদিন ধরে লড়াই করেছেন শ্রমিকরা।
ক্ষমতায় আসার আগে শুভেন্দু অধিকারী উত্তরবঙ্গের উন্নয়নের পাশাপাশি চা-বাগানগুলির পরিস্থিতি বদলানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। চা শ্রমিকদের জন্য একাধিক উন্নয়নমূলক প্রকল্পের কথাও তিনি বলেছেন।

আরও পড়ুনঃ অন্নপূর্ণার ৩০০০ টাকা কই? জেলায় জেলায় মহিলাদের বিক্ষোভ, কোথাও পঞ্চায়েতে তালা
এর মধ্যেই মঙ্গলবার তিন জেলা সফরে যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর। তার আগে ওয়াশাবাড়ি চা-বাগানের প্রায় ১৮০০ শ্রমিকের অ্যাকাউন্টে বোনাস (Durga Puja Bonus) পৌঁছে যাওয়ায় পুজোর মুখে ডুয়ার্সের চা-বাগান এলাকায় খুশির পরিবেশ তৈরি হয়েছে।














