আমতলায় অভিষেকের পার্টি অফিস মামলায় ফের স্থগিতাদেশ বাড়াল হাই কোর্ট

Published on:

Published on:

Abhishek Banerjee Amtala Office Calcutta High Court Extends Stay Till November 30
Follow

বাংলা হান্ট ডেস্কঃ আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলীয় অফিস ভাঙা নিয়ে মামলায় আপাতত বড় স্বস্তি। কলকাতা হাই কোর্ট (Calcutta High Court) জানিয়ে দিয়েছে, ৩০ নভেম্বর পর্যন্ত ওই জায়গায় আর কোনও ভাঙার কাজ করা যাবে না। একই সঙ্গে অফিস থেকে উদ্ধার হওয়া জিনিসপত্রের পুরো তালিকা ও ভিডিওগ্রাফির তথ্য আদালতে জমা দিতে হবে রাজ্যকে।

Calcutta High Court : ৩০ নভেম্বর পর্যন্ত ভাঙা যাবে না

মঙ্গলবার বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে মামলাটির শুনানি হয়। সেখানেই আগের অন্তর্বর্তী নির্দেশের মেয়াদ ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়। মামলাটি ২৬ নভেম্বর দুপুর ২টোয় ফের শুনবে আদালত (Calcutta High Court)।

উল্লেখ্য, আমতলার ওই জায়গাটি ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ সংস্থার কাছ থেকে ভাড়া নিয়েছিল তৃণমূল। গত ১৮ জুলাই সেখানে বুলডোজার দিয়ে ভাঙার কাজ হয়। অভিযোগ ছিল, ওই বহুতলটি বেআইনি নির্মাণ। সম্পত্তির মালিকানায় অভিষেকের বাবা-মায়ের নাম রয়েছে এবং জমিটি ‘লিপস অ্যান্ড বাউন্ডস’-এর নামে। ৫০৭, ৫০৯ ও ৫১২ নম্বর প্লটে ভাঙার সিদ্ধান্তের বিরুদ্ধেই মামলা হয়েছে।

‘লিপস অ্যান্ড বাউন্ডস’-এর হয়ে আইনজীবী কিশোর দত্ত আদালতে বলেন, নোটিশ দেওয়ার এক-দু’দিনের মধ্যেই ভাঙার কাজ শুরু হয়েছিল। তাঁর দাবি, নোটিশটিও পরিষ্কার ছিল না। এর আগে তিনি জানিয়েছিলেন, ২০১৭ সালে ৫০৭ দাগের জমিটি কেনে ‘লিপস অ্যান্ড বাউন্ডস’। তখন সেখানে পাঁচতলা ও প্রায় ৭০০ বর্গফুটের একটি বাড়ি ছিল। স্থানীয় পঞ্চায়েতের অনুমতি নিয়েই সেটি তৈরি হয়েছিল বলে দাবি করা হয়। ভাঙার আগে জেলা প্রশাসন অভিষেককে কোনও নোটিশ দেয়নি বলেও আদালতে জানানো হয়।

কী অভিযোগ উঠেছিল?

রাজ্যে পালাবদলের পর সুশান্ত মণ্ডল নামে এক ব্যক্তি অভিযোগ করেন, ৫০৯ ও ৫১২ নম্বর দাগের জায়গা দখল করে বেআইনিভাবে ওই পার্টি অফিস তৈরি করা হয়েছে। তবে রাজ্যের দাবি, ভাঙা হয়েছে ৫০৭ দাগের জমিতে এবং সেটি ‘লিপস অ্যান্ড বাউন্ডস’-এর জমি নয়।

অফিস ভাঙার দিন তালা ভেঙে ভিতরে ঢোকে পুলিশ। সেখান থেকে ল্যাপটপ, গুরুত্বপূর্ণ নথি-সহ বিভিন্ন জিনিস উদ্ধার করা হয়। সেগুলি নিয়ে যাওয়ার জন্য চটের ব্যাগও আনা হয়েছিল।

Kolkata High Court keeps a close watch on the Gallif Street animal market

আরও পড়ুনঃ স্কুলে অনুপস্থিত শিক্ষকদের নিয়ে কড়া শিক্ষা দফতর, জারি হল নির্দেশিকা

এখন ওই অফিস থেকে কী কী জিনিস উদ্ধার বা বাজেয়াপ্ত হয়েছে, তার তালিকা এবং ভিডিওগ্রাফির তথ্য-সহ রাজ্যকে হলফনামা দিতে বলেছে হাই কোর্ট (Calcutta High Court)।