বাংলাহান্ট ডেস্ক : ইলিশ মাছের তেল হোক বা কোনও ভাজাভুজি, গরম ভাতে সামান্য নুন দিয়ে মেখে খেতে লাগে অমৃত। কিন্তু কাঁচা নুন শরীরে গিয়ে কী করছে জানেন? কাঁচা নুন (Salt) খাওয়ার বদভ্যাস ডেকে আনতে পারে বড়সড় রোগ। তাই সময় থাকতে সতর্ক হন।
কাঁচা নুন (Salt) খেলে শরীরে কী হয়?
কাঁচা নুন শরীরের জন্য কতটা ক্ষতিকর তা নিয়ে কোনও সন্দেহ নেই। এক সমীক্ষায় জানা গিয়েছে, যারা ভাতে বা যেকোনো খাবারে আলাদা করে কাঁচা নুন মেখে খান তাদের অকালে মৃত্যুর ঝুঁকি অন্যান্যদের চেয়ে ২৮ শতাংশ বেশি। WHO এর গাইডলাইন বলছে, একজন সুস্থ মানুষের দিনে ৫ গ্রামের বেশি নুন খাওয়া একেবারেই উচিত নয়।

বিকল হতে পারে কিডনি: বিশেষজ্ঞদের মতে, নিয়মিত কাঁচা নুন খেলে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় কিডনি। রক্তে নুনের (Salt) পরিমাণ বেড়ে গেলে কিডনির উপরে মারাত্মক চাপ পড়ে। অতিরিক্ত পরিশ্রম করতে হয় কিডনিকে। এভাবে চলতে থাকলে কিডনির কার্যক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে। কিডনি বিকল হয়ে যাওয়ার ঝুঁকিও বাড়ে। সেই সঙ্গে হাড় ক্ষয়ে যাওয়ার রোগও বাড়তে পারে।
আরও পড়ুন : অন্নপূর্ণা যোজনা ও বিধবা ভাতার মধ্যে বেছে নিতে হবে যে কোনও একটি! জারি নতুন নির্দেশিকা
কাঁচা নুনের অপকারিতা: রান্নার সময় দেওয়া নুনের গঠন তাপে কিছুটা বদলে যায়। ফলে তা সহজে হজম হয়। কিন্তু কাঁচা নুন সরাসরি রক্তে গিয়ে মেশে। এতে শরীরে সোডিয়ামের মাত্রা হঠাৎ করেই বেড়ে যায়।
আরও পড়ুন : পুজোর আগে LPG-তে দাম কমার ইঙ্গিত, কলকাতা-সহ চার শহরে আজ কত দর?
রক্তে সোডিয়াম বাড়লেই ব্লাড প্রেশার বেড়ে যায়। ফলে কম বয়সে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি অনেকটাই বেড়ে যায়। তাই কাঁচা নুন খাওয়ার অভ্যাস বদলান আজ থেকেই।














