অন্নপূর্ণা যোজনা ও বিধবা ভাতার মধ্যে বেছে নিতে হবে যে কোনও একটি! জারি নতুন নির্দেশিকা

Published on:

Published on:

Annapurna Yojana vs Widow Pension state has ordered to choose any one scheme
Follow

বাংলা হান্ট ডেস্কঃ অন্নপূর্ণা যোজনা ও বিধবা ভাতার (Annapurna Yojana vs Widow Pension) সুবিধা একসঙ্গে পাওয়া যাবে না। যে কোনও একটি প্রকল্প বেছে নিতে হবে। এবার রাজ্যের নারী, শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দফতরের তরফ থেকে পাঠানো হল নির্দেশিকা। যারা একসঙ্গে দু’টি প্রকল্পের (Government Scheme) সুবিধা পাচ্ছেন, তাঁদের কী করতে হবে, সেটাও জানানো হয়েছে।

অন্নপূর্ণা যোজনা ও বিধবা ভাতার সুবিধা একসঙ্গে নয় | (Annapurna Yojana vs Widow Pension)

সম্প্রতি রাজ্যের নারী, শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দফতরের তরফ থেকে জেলাগুলির জেলাশাসক ও কলকাতা পুরসভার কমিশনারকে একটি নির্দেশিকা পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে, এমন অনেক বিধবা ভাতার উপভোক্তা রয়েছেন যারা বিধবা ভাতার পাশাপাশি অন্নপূর্ণা যোজনারও সুবিধা পাচ্ছেন। এর মধ্যে যারা শুধুমাত্র অন্নপূর্ণা যোজনার সুবিধা নিতে চান, তাঁদের থেকে লিখিত সম্মতি নিতে বলা হয়েছে।

আরও পড়ুনঃ পুজোর আগে ছেড়ে দেওয়া হবে বকেয়া DA! KMC এলাকার পেনশনারদের জন্য বড় পদক্ষেপ কনফেডারেশনের

নির্দেশিকা অনুযায়ী, ওই উপভোক্তাকে জানাতে হবে তিনি বিধবা ভাতা চালিয়ে যেতে চান নাকি বিধবা ভাতা ছেড়ে অন্নপূর্ণা যোজনার সুবিধা নিতে চান। বিধবা ভাতার যেসব উপভোক্তা অন্নপূর্ণা যোজনার সুবিধা পাচ্ছেন, তাঁদের তালিকা ইতিমধ্যেই রাজ্যের সমর্থ পোর্টালে রয়েছে। সেই অনুযায়ী উপভোক্তাদের থেকে তাঁদের পছন্দের অপশন সংগ্রহ করে পোর্টালে আপলোড করে দিতে হবে।

এই কাজ সম্পন্ন করার জন্য রাজ্যের তরফে নির্দিষ্ট ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে। নির্দেশিকা অনুযায়ী, জেলাশাসক ও কলকাতা পুরসভার কমিশনারকে আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে এই কাজ শেষ করতে হবে।

Annapurna Yojana vs Widow Pension

রাজ্যের নারী, শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দফতরের তরফ থেকে বলা হয়েছে, বর্তমানে একসঙ্গে অন্নপূর্ণা যোজনা ও বিধবা ভাতার সুবিধা পাওয়া মহিলাদের যে কোনও একটি প্রকল্প বেছে নিতে হবে। এর জন্য নির্দিষ্ট ফরম্যাটে লিখিত সম্মতি নিতে বলা হয়েছে।

জানিয়ে রাখি, অন্নপূর্ণা যোজনায় মাসে মাসে ৩ হাজার টাকা করে দেয় রাজ্য সরকার। অন্যদিকে বিধবা ভাতা মাসে মাসে ১৫০০ টাকা। এতদিন বহু মহিলা একসঙ্গে দু’টি প্রকল্পের সুবিধা পাচ্ছিলেন। এবার তাঁদেরকেই যে কোনও একটি বেছে নেওয়ার নির্দেশ দিল রাজ্য।