বাংলাহান্ট ডেস্ক: সুপ্রিম কোর্টের নির্দেশ মতো রাজ্য সরকারি কর্মীদের অনেকেই বকেয়া ডিএ-র অংশ হাতে পেয়েছে। KMC এলাকার পেনশনারদেরও বকেয়া মহার্ঘ ভাতা (Dearness Allowance) দিতে শুরু করেছে সরকার। বহু পেনশনভোগীর অ্যাকাউন্টে সেই অর্থ ক্রেডিট হলেও কেএমসি এলাকার অনেকে এখনও বকেয়া (DA) পাননি বলে অভিযোগ। তারা যাতে দ্রুত নিজেদের প্রাপ্য হাতে পায় সেই লক্ষ্যে পদক্ষেপ করেছে ডিএ মামলার মূল মামলাকারী সংগঠন কনফেডারেশন অব স্টেট গভঃ এমপ্লয়িজ।
বকেয়া ডিএ নিয়ে পদক্ষেপ কনফেডারেশনের | Dearness Allowance
সম্প্রতি কেএমসি এলাকার যে সকল পেনশনভোগী এখনও তাদের বকেয়া ডিএ পাননি তাদের থেকে তথ্য চেয়েছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। কেএমসি এলাকার যাঁরা বকেয়া এখনও পাননি সেই সকল পেনশনভোগীকে, পেনশনভোগী এবং পারিবারিক পেনশনভোগীদের নাম, বিভাগ/ডি.ও.আর/ডি.ও.ডি, ব্যাঙ্কের নাম ও শাখা এবং পি.পি.ও. নং এই বিবরণগুলি পোস্টের কমেন্ট বিভাগে জানানোর জন্য বলেছিলেন মলয়বাবু।
আগেই তিনি জানিয়েছিলেন, যাতে এদের বকেয়া খুব সত্তর মেলে সেই লক্ষ্যে বিভিন্ন ব্যাঙ্কগুলোতে যে পেনশন সেল, অর্থদপ্তরে পেনশনভোগীদের তালিকা প্রদান করবেন। সেই কথা রেখেছেন তিনি। জানা যাচ্ছে, স্টেট Bank এবং PNB তে পেনশনার সংখ্যা সবথেকে বেশি, তাই এই দুটো ব্যাঙ্ক-এ এখনও বহু পেনশনার আছে যারা এখনও বকেয়া পাননি। সেগুলোর তালিকা তৈরি করেছেন মলয়বাবুরা।
এদিন এই বিষয়ে আপডেট দিয়ে মঙ্গলবার সমাজমাধ্যমে সরকারি কর্মচারী সংগঠনের নেতা জানিয়েছেন, “আজ আমরা P. N. B at Old Court House Street. Hemanta Basu Sarani Branch. Kol-1 উপস্থিত হয়ে ওই ব্যাঙ্ক গুলোর বিভিন্ন শাখা গুলো থেকে যাঁরা যাঁরা পেনশন পান, তাদের তিন পাতা বকেয়া ডিএ’র তালিকা (১০০ জনের মত) ব্যাঙ্কের মাননীয় Chief Maneger Mr. Anirban Paul মহাশয়ের হাতে তুলে দিয়ে তাঁর সঙ্গে বিস্তারিত কথা হয়। সেই তথ্য আমি আপনাদেরকে আগামীকাল বিস্তারিত ব্যাখ্যা দেব।”

আরও পড়ুন: ফের স্কুলে স্কুলে নির্দেশিকা, পালন করতে হবে জোড়া কর্মসূচি
তিনি আরও লিখেছেন, “পিএনবি নিয়ে আজ আর আশা করি কেউ ফোন করবেন না আপনার আগামীকাল আমাদের বার্তা শুনুন তারপরে কিছু জানার থাকলে তখন নয় ফোন করবেন। একটা বার্তা দিয়ে রাখি পিএনবিতে ৯০০০+ পেনশনার তার মধ্যে মাত্র ১৬০০ রিলিজ হয়েছে, আজ ৬৮০ এর মতো ছাড়া হয়েছে যেটা আগামী কাল ক্রেডিট হবে এবং আগামী ১০/১০/২৬ পুজোর আগে বকেয়া ছেড়ে দেবার চেষ্টা চালাবে বলে মাননীয় প্রবন্ধক আজ আমাদেরকে জানিয়েছেন।”














